ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

জানুয়ারিতেও শ্রেণিকক্ষে স্বাভাবিক পাঠদান সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

রিপোর্টার: The Daily Moon
জানুয়ারিতেও শ্রেণিকক্ষে স্বাভাবিক পাঠদান সম্ভব নয়: শিক্ষামন্ত্রী
ছবির ক্যাপশন: জানুয়ারিতেও শ্রেণিকক্ষে স্বাভাবিক পাঠদান সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী জানুয়ারিতেও শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরিভাবে সম্ভব নয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতে শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরিভাবে সম্ভব না হলেও এ বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। আমরা চেষ্টা করছি, সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার। পরিস্থিতির উন্নতি হলে সব কিছু আগের মতো স্বাভাবিক হবে।

তিনি বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের যে সময় নষ্ট হয়েছে, তা আমরা পরবর্তী সময়ে সমন্বয় করার ব্যবস্থা করব। তবে ভবিষ্যতে পাবলিক পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ নেই। আশা করি, ভবিষ্যতে এ বছরের মতো আর এমন দেরি হবে না।

দীপু মনি বলেন, করোনায় যেখানে সারা বিশ্বে মানুষের জীবন-জীবিকা স্থবির হয়ে পড়েছে, সেখানে আমরা এ অতিমারির মধ্যে পাবলিক পরীক্ষা নিতে পারছি, সে জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।

‘বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যে ধৈর্য ধরেছে, তাদের প্রতিও কৃতজ্ঞ। কারণ এ করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রী যেভাবে সামাল দিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবাই এ অতিমারিকে যেভাবে মোকাবিলা করেছে এবং জনগণ যেভাবে সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ।’- বলেন শিক্ষামন্ত্রী

এ সময় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, মাউশির আঞ্চলিক কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, হাসান আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

ad728
মন্তব্য করুন
ad300