ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

কোপার আগের দুই ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা

রিপোর্টার: The Daily Moon
কোপার আগের দুই ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা
ছবির ক্যাপশন: কোপার আগের দুই ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা

১৯৯৩ সালের পর আর কোনো শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। ২০০৪ ও ২০০৭ সালে কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল তারা। দু’বারই সেলেসাওদের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় আসরের দ্বিতীয় সফলতম দল আর্জেন্টিনার।

১৪ বছর আগে শেষবার কোপার ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে জার্মানির সঙ্গে হেরে আরও একবার স্বপ্নভঙ্গ হয় লিওনেল মেসিদের। পরের বছর চিলির মাটিতে কোপার আসরে টাইব্রেকারে হেরে শিরোপার খুব কাছ থেকে ফিরতে হয় মেসিদের।

এরপর ২০১৯ সালে আবার কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেই ম্যাচে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেন লিওনেল মেসিরা। তিন বছর পর আবারও সেই ব্রাজিলের মাটিতে কোপার ফাইনালে নেইমারদের মুখোমুখি হতে যাচ্ছে মেসিরা। এবার ব্রাজিলকে রুখে দিতে পারলেই ২৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ পাবে আলবেসেলেস্তারা।

আগামী ১১ জুলাই (রবিবার) মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। আসরের নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নামবে শিরোপা ধরে রাখতে। অন্যদিকে, ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামবে ২৮ বছরের শিরোপা খরা ঘোচাতে।

দেখুন: ফাইনালের আগে দেখা হচ্ছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বীর

এদিকে, কোপায় সবশেষ তিন দশকে চমকপ্রদভাবে শিরোপা জিতেছে ব্রাজিল। ১৯৯৭ ও ৯৯ সালে পরপর দু’বার কোপার শিরোপা ঘরে তোলে ব্রাজিল। এরপর ২০০৪ ও ০৭ সালে আবারও টানা দু’বার শিরোপা জেতে সেলেসাওরা। সবশেষ আসরে শিরোপা জেতা ব্রাজিলের চোখে এবার তৃতীয়বারের মতো পরপর শিরোপা ঘরে তোলার সুযোগ হাতছানি দিচ্ছে।

এখন পর্যন্ত ১৪ বার কোপার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল। তবে টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৭ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল। বিপরীতে ৩৪টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেলেও ড্র হয় ২৫টি।

ad728
মন্তব্য করুন
ad300