ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

কওমিসহ সব মাদ্রাসার তথ্য চেয়েছে সরকার

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
কওমিসহ সব মাদ্রাসার তথ্য চেয়েছে সরকার
ছবির ক্যাপশন: কওমিসহ সব মাদ্রাসার তথ্য চেয়েছে সরকার

কওমি মাদ্রাসাসহ দেশের সকল মাদ্রাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জেলা প্রশাসকদের (ডিসি) কাছে নির্ধারিত ছক অনুযায়ী এই তথ্য চায় মাদ্রাসা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ।

রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক শহীদ লতীফ স্বাক্ষরিত চিঠিতে কওমি ও আলেয়া মাদ্রাসাসহ সব মাদ্রাসার তথ্য ছক অনুযায়ী আগামীকাল মঙ্গলবারের (১৩ এপ্রিল) মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ দেশের কওমি, আলিয়া ও অন্যান্য সব মাদ্রাসার তথ্য চায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে।

ওইদিনই কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নির্ধারিত ছকে তথ্য চায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়, করোনার সংক্রমণ আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কওমিসহ (এতিমখানা ছাড়া) সকল আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ৬ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রেক্ষিতে কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ছাড়া) সকল মাদ্রাসার হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে জরুরিভাবে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত ছকে জেলার নাম মাদ্রাসার সংখ্যা, শিক্ষক, ছাত্র, ছাত্রীর সংখ্যা চাওয়া হয়। কওমি আলিয়া ও অন্যান্য মাদ্রাসার তথ্য আলদাভাবে উল্লেখ করতে হবে নির্ধারিত ছক অনুযায়ী।

চিঠিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চাওয়া তথ্য নির্ধারিত ছকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে হার্ড কপি/ইমেইলে (shaheed.lateef@gmail.com) তথ্য পাঠানো নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।

ad728
মন্তব্য করুন
ad600