ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

গবেষণায় জবি শিক্ষকের অনন্য কীর্তি

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
গবেষণায় জবি শিক্ষকের অনন্য কীর্তি
ছবির ক্যাপশন: গবেষণায় জবি শিক্ষকের অনন্য কীর্তি

ইশরাত জান্নাতুল ইভা, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জগদীশ চন্দ্র সরকার এবং কিংস কলেজ লন্ডন এর রসায়ন বিভাগের অধ্যাপক গ্রায়েম হোগাথʼ এর যৌথ উদ্যোগে আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS) কর্তৃক (১৩এপ্রিল ,২০২১) ইমপ্যাক্ট ফ্যাক্টর (IF 52.758) জার্নাল Chemical Reviews -এ আর্টিকেল প্রকাশ করে।

যৌথভাবে প্রকাশিত আর্টিকেল এর শিরোনাম হলো-"Dithiocarbamate Complexs as Single Source Precursors to Nanoscale Binary, Ternary and Quaternary Metal Sulfide."

এ রিভিউ পেপারে মলিক্যুলার ও ম্যাটেরিয়ালস রসায়নের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে যেখানে ডাইথায়োকার্বামেট যৌথ থেকে মেটাল সালফাইড ন্যানোমেটেরিয়ালস তৈরি করা হয় এবং ডাইথায়োকার্বামেটই একমাত্র বিক্রিয়ক বা উৎস।

উল্লেখ্য ১৯২৪ সাল থেকে প্রকাশিত ACS তাদের সবচেয়ে জনপ্রিয়, সর্বাধিক উল্লেখ্যযোগ্য কেমিক্যাল রিভিউ প্রকাশ করেছে। বাংলাদেশের একমাত্র জগদীশ চন্দ্র সরকার- এর আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS) কর্তৃক ইমপ্যাক্ট ফ্যাক্টর (IF 52.758) জার্নাল Chemical Reviews -এ আর্টিকেল প্রকাশ করে।

এই বিষয়ে জগদীশ চন্দ্র সরকার বলেন, "আমি খুবই আনন্দিত যে প্রথম বাংলাদেশী রসায়নবিদ হিসেবে এতো উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালে আমার আর্টিকেল প্রকাশিত হয়েছে। আমি যখন জার্মানিতে অনুষ্ঠিতব্য ৬৭তম নোবেল লরিয়েট মিটিং এ যায় তখন ৩০ জন নোবেলজয়ী বিজ্ঞানীর সাথে এক সপ্তাহের জন্য নিবিড়ভাবে মতবিনিময়ের পর আমার ভিতরে গবেষণা নিয়ে আরো উচ্চ উৎসাহ জাগে।তবে এতো দ্রুত সফলতা আসবে ভাবিনি কখনো।তরুন গবেষকদের উদ্দেশ্যে তিনি বলেন-এই বিষয়ে গবেষণা করতে তেমন খরচ লাগবে না তাই তরুন গবেষকরা এবং যাদের গবেষণায় পর্যাপ্ত অর্থ নেই তারা চাইলে এই বিষয় নিয়ে গবেষণা করতে পারে,যা কম খরচে বিশ্বমানের গবেষণা করা যায়।"

ad728
মন্তব্য করুন
ad600