ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: শিক্ষা সচিব

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: শিক্ষা সচিব
ছবির ক্যাপশন: পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: শিক্ষা সচিব

করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত ২৩ মে স্কুল-কলেজ খোলার যে সিদ্ধান্ত ছিল সেটিই বহাল রয়েছে। তবে পরিস্থিতি কোন দিকে যায় সেটিও খেয়াল রাখছি আমরা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

পড়ুন: ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি। শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে সেটি এই মুহূর্তে বলা মুশকিল। স্কুল-কলেজ খোলার যে তারিখ ছিল সেটি পরিবর্তন হয়নি। তবে আমরা করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেব।

শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী সম্পর্কে তিনি বলেন, আমরা শিক্ষকদের টিকা দিতে পেরেছি। তবে শিক্ষার্থীদের টিকা দেয়া যাচ্ছে না। কেননা তাদের সবার এনআইডি নেই। তবে কার্যক্রম চলছে। কত শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে সেই তথ্য এই মুহূর্তে বলতে পারছি না।

ad728
মন্তব্য করুন
ad600