ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুন

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুন
ছবির ক্যাপশন: বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুন

আগামী ৩০ জুন থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। আর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জুলাই।

মঙ্গলবার (১১ মে) বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে পরীক্ষা পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

পরীক্ষা পেছানোর বিষয়টি মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন। তিনি বলেন, আজ আমাদের একাডেমিক কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সুপারিশ অনুযায়ী পরীক্ষা পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও বলেন, নতুন সূচী অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই আমাদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আগামী ১০ জুলাই বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা আয়োজন হবে।

এর আগে গত রবিবার (৯ মে) ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। ভর্তি কমিটির বৈঠকে দুই ধরনের সুপারিশ করা হয়েছিল। করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী হলে জুলাই ও আগস্ট মাসে আর সংক্রমণ কম থাকলে জুন ও জুলাই মাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সুপারশি করা হয়েছিল। তাদের সেই সুপারিশ অনুযায়ী আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিলো একাডেমিক কাউন্সিল।

ad728
মন্তব্য করুন
ad600