ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

হল খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
হল খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ছবির ক্যাপশন: হল খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হল খোলার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে আসে। সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় 'এক দফা এক দবি, হল-ক্যাম্পাস খোলা চাই, 'ভ্যাকসিন লাগলে ভ্যাকসিন দাও, তবু ক্যাম্পাস খোলা চাই', 'শিক্ষা নিয়ে প্রহসন, মানি না' ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে আগামীকাল সোমবারের কর্মসূচিও ঘোষণা করেন তাঁরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, সব ক্লাসের শিক্ষার্থীদের অটোপাস দিয়েছে সরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এখন পর্যন্ত সরকার কিছু ভাবছে না। অনেক দিন পর্যন্ত তারা অপেক্ষা করছেন। আর সম্ভব হচ্ছে না। এভাবে আর সরকার তাদের ঘরে বন্দি করে রাখতে পারবে না। এখন দেশের সবকিছুই চলছে, করোনার অজুহাত দিয়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

ad728
মন্তব্য করুন
ad600