ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

৩০ কোটি টাকার টেন্ডার নিয়ে জবি ছাত্রলীগের হাতাহাতি

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
৩০ কোটি টাকার টেন্ডার নিয়ে জবি ছাত্রলীগের হাতাহাতি
ছবির ক্যাপশন: ৩০ কোটি টাকার টেন্ডার নিয়ে জবি ছাত্রলীগের হাতাহাতি

ইশরাত জান্নাতুল ইভা, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ফের কেউ ক্যাম্পাসে ঝামেলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি বলেন, দুপুর ১২টার দিকে ছাত্রলীগের কয়েকজন আসে পরিচিত হওয়ার জন্য। এসময় জুনিয়র কিছু কর্মী এসে টেন্ডার নিয়ে কথা বলতে থাকে। দুই পক্ষের বাকবিতন্ডায় পরিস্থিতি উত্তপ্ত হলে আমি তাদের বের হয়ে যেতে বলি। এসময় তাদের দুই পক্ষের হাতাহাতি হয়। এরপর প্রক্টরিয়াল বডি এসে উভয় পক্ষকে শান্ত করে।

তিনি বলেন, এর আগে ছাত্রলীগ পরিচয়ে ইব্রাহিম ও শাকিল বেশ কয়েকবার এসেছিল। টেন্ডার হলে সেখান থেকে কিছু পার্সেন্টিজ রাখতে বলে। আজকের ঘটনা ওই সূত্র ধরেই হতে পারে।

আজ কত টাকার টেন্ডার ছিল জানতে চাইলে প্রধান প্রকৌশলী বলেন, প্রায় ৩০ কোটি টাকার ভলিয়ম ছিল এটি।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের ২০০ একর জমির বাউন্ডারি ওয়ালের ই-টেন্ডার জমা দেয়ার শেষ সময় ছিল আজ। এ টেন্ডারকে ঘিরে ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজি, সৈয়দ শাকিল কয়েকদিন আগে প্রধান প্রকৌশলীর সাথে দেখা করেন।

দুপুরে ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল আমিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিশাদ, নাজমুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, আকতার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক শাহবাজ হোসেন বর্ষণ ও সহ-সম্পাদক রিফাত সাঈদ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী দপ্তরে আসেন।

এর কিছুক্ষণ পর সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজি ও সৈয়দ শাকিলের কর্মীরা প্রধান প্রকৌশলীর দপ্তরে এসে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতি ও বাকবিতণ্ডা শুরু হলে প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিশাদ বলেন, করোনার জন্য ক্যাম্পাস বন্ধ হয়ে যাচ্ছে। তাই সকালের দিকে আমরা কয়েকজন মিলে ক্যাম্পাসে যাই। বিভিন্ন দপ্তরে আমাদের পরিচিতদের সাথে দেখা করি। দুপুর ১২টার দিকে প্রধান প্রকৌশলীর কক্ষে ঢুকে কথা বলার সময় ইব্রাহিম ও শাকিলের গ্রুপের কর্মীরা হুট করে রুমে আসে। এসময় টেন্ডারের কথা বলে আমাদের সাথে হট্টগোল করে।

সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল বলেন, ক্যাম্পাসে কি নিয়ে ঝামেলা হয়েছে শুনেছি। তবে আমি ক্যাম্পাসে ছিলাম না।

প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, ছাত্রলীগের দুই গ্রুপ প্রধান প্রকৌশলীর কক্ষে হট্টগোল লেগেছে জেনে আমরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। উভয় পক্ষকে বলেছি, শান্ত থাকতে। ক্যাম্পাসে কেউ এ নিয়ে ঝামেলা করলে আমরা ব্যবস্থা নেব।

ad728
মন্তব্য করুন
ad600