ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

আরও দু’দিন থাকছে বিধিনিষেধ, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
আরও দু’দিন থাকছে বিধিনিষেধ, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন
ছবির ক্যাপশন: আরও দু’দিন থাকছে বিধিনিষেধ, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন

আগামী সোমবার ও মঙ্গলবার (১২ ও ১৩ এপ্রিল) চলমান লকডাউন ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অর্থাৎ এই দুইদিন প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। ১২ ও ১৩ এপ্রিলও চলমান বিধিনিষেধ থাকবে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ ধারাবাহিকতায় সরকার লকডাউন ঘোষণা করে।

তিনি জানান, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে। এসময় জরুরি সেবা ছাড়া সবাইকে ঘরে অবস্থান করতে হবে আমাদের বৃহত্তর স্বার্থে। প্রয়োজনীয় নির্দেশনাসহ সরকার সময়মতো প্রজ্ঞাপন জারি করবে বলে জানান ওবায়দুল কাদের।

এর আগে গত শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আগামী ১৪ এপ্রিল থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের মধ্যে জরুরি সেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

ad728
মন্তব্য করুন
ad600