ঢাকা | বঙ্গাব্দ
ad728

এ দেশে অগ্নিসন্ত্রাসের জনক বিএনপি: কাদের

The Daily Moon
The Daily Moon
ফেসবুকে শেয়ার
এ দেশে অগ্নিসন্ত্রাসের জনক বিএনপি: কাদের
এ দেশে অগ্নিসন্ত্রাসের জনক বিএনপি: কাদের

‘এ দেশে অগ্নিসন্ত্রাসের জনক বিএনপি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই সন্ত্রাসের আগুনে একসময় তাদের নিজেদের ঘরও পুড়বে। বিএনপি নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের ওপর ভর করছে।

মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যখন অসহায়, কর্মহীন, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে, স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সতর্ক করছে, তখন বিএনপি তাদের উগ্র সাম্প্রদায়িক মিত্রদের নিয়ে দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। দেশের সম্পদ জ্বালিয়ে দিচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে। তারা একবার বলে লকডাউন দিতে হবে, আবার বলে লকডাউন দিলে মানুষ খাবে কী? বিএনপির এমন দ্বিমুখীনীতি ও করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। অন্যদিকে, করোনা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে জানান সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার বলে মনে করে জনগণ।

করোনার সংক্রমণ মোকাবিলায় সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ad728
ad600