ঢাকা | বঙ্গাব্দ
ad728

এইচএসসি ও স্নাতক পাসে চাকরি দিচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

The Daily Moon
The Daily Moon
ফেসবুকে শেয়ার
এইচএসসি ও স্নাতক পাসে চাকরি দিচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
এইচএসসি ও স্নাতক পাসে চাকরি দিচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ৪টি পদে ৪১ জনকে নিয়োগের কথা বলা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হবে ১২ এপ্রিল থেকে।

পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদের সংখ্যা: ৬টি
আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর


পদের সংখ্যা: ৩টি
আবেদনের যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদের সংখ্যা: ৭টি
আবেদনের যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। টাইপিংয়ে গতি থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা

পদের নাম: নমুনা সংগ্রহ সহকারী

পদের সংখ্যা : ২৫টি
আবেদনের যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে http://bfsa.teletalk.com.bd এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদনের চলবে ১১ মে পর্যন্ত ।

ad728
ad600