ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

দেশে কোনো গরিব মানুষ থাকবে না: তথ্যমন্ত্রী

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
দেশে কোনো গরিব মানুষ থাকবে না: তথ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: দেশে কোনো গরিব মানুষ থাকবে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখন আমাদের দেশ আর গরিব নয়। পাকস্তানসহ বেশ কিছু দেশকে পেছনে ফেলে সকল সূচকে টপকিয়ে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে এমন সুসংবাদ জাতির জনক বঙ্গবন্ধুর এবং আজকের প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমের সার্থকতা। অল্প সময়ের মধ্যে দেশে কোনো গরিব মানুষ থাকবে না।

রবিবার দুপুরে নওগাঁর আত্রাইয়ে সাহেবগঞ্জ ফুটবল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম, সঠিক নেতৃত্ব এবং পরিকল্পনা বাস্তবায়নের কারণে দেশি-বিদেশি মিডিয়াতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে শিরোনামে স্থান করে নিয়েছে। কিন্ত এর আগে বাংলাদেশের শিরোনাম হতো বাস দুর্ঘটনা, লঞ্চডুবি, বড় ধরনের ঘূর্ণিঝড়, বর্ষা মৌসুমে রাজধানীর সড়কে নৌকা চলা।

মন্ত্রী বলেন, সবার মাথাপিছু আয় দিন দিন বেড়েই চলছে। তাই আমরা আগামীতে দেশকে আরো কিভাবে উন্নত করা যায় এ লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার কারো কাছে মাথা নত করবে না।

হাছান মাহমুদ বলেন, ১৯৯৬ সাল থকে আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসে ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক চালু, মুক্তিযোদ্ধা ভাতা, বছরের শুরুতে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়াসহ সার্বিক উন্নয়ন থেকে দেশবাসী কখনো বঞ্চিত হয়নি।

ad728
মন্তব্য করুন
ad600