ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

পুরোপুরি দৃশ্যমান হল স্বপ্নের পদ্মা সেতু

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
পুরোপুরি দৃশ্যমান হল স্বপ্নের পদ্মা সেতু
ছবির ক্যাপশন: পুরোপুরি দৃশ্যমান হল স্বপ্নের পদ্মা সেতু

পুরোপুরি দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। যুক্ত হলো পদ্মার দুই পাড়। দক্ষিণবঙ্গের প্রজন্ম থেকে প্রজন্ম যে সেতুর স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নটি দৃশ্যমান হলো আজ। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ১২টা ২ মিনিটে ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে বাস্তব রূপ পেলো পুরো পদ্মা সেতু। সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হলো ‘টু-এফ’ নামের শেষ স্প্যান। ফলে দৃশ্যমান হয়েছে সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আবহাওয়া অনুকূলে থাকায় ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর স্প্যান বসানো হয়। ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে এক নতুন মাইলফলক রচিত হলো। আর ৩ বছর ২ মাস ১০ দিনে সব স্প্যান বসানো কাজ শেষ হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, ৪১তম স্প্যান বসানোর মধ্যে দিয়ে সেতুর ৪২টি পিলারের ওপর সবকয়টি স্প্যান বসানো সম্পন্ন হয়েছে। জাজিরা প্রান্তে আগেই ২০টি স্প্যান বসানো হয়। আর মাওয়া প্রান্তে বসানো হয়েছে ১৯টি স্প্যান। ১টি স্প্যান বসানো হয় মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝখানে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। সে হিসাবে ৩ বছর ২ মাস ১০ দিনে বসানো হলো সেতুর সবকয়টি স্প্যান।

প্রসঙ্গত, ২০১২ সালের জুন মাসে পদ্মা সেতু প্রকল্পে ঋণ বাতিল করে বিশ্বব্যাংক। পরবর্তীতে জুলাইতেই নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নানান শঙ্কা, উৎকণ্ঠা আর ঘটনা পেরিয়ে ২০১৫ সালের ডিসেম্বরে শুরু হয় স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ।

ad728
মন্তব্য করুন
ad600