ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত চীনের ৫ লাখ টিকা

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত চীনের ৫ লাখ টিকা
ছবির ক্যাপশন: বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত চীনের ৫ লাখ টিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনু‌মোদন পাওয়া চী‌নের সি‌নোফার্মের ৫ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে চীন। আগামী বুধবার (১০ মে) টিকাগুলো ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশে পাঠানোর জন্য এরই মধ্যে টিকাগুলো প্রস্তুত করা হয়েছে।

সোমবার (১০ মে) রাতে এক বার্তায় ঢাকায় চীনা দূতাবাস জানায়, সিনোফার্ম কোম্পানি উপহার পাঠানোর জন্য ৫ লাখ টিকার প্যাকেজিং করা শেষ করেছে। এ টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে যাত্রা করেছে। এই টিকা এমন ট্রাকে বহন করা হচ্ছে যাতে টিকাগুলো ঠান্ডা রাখা যায়।

ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ানও তার ভেরিফায়েড ফেসবুকে জানান, বাংলাদেশে পাঠানোর জন্য চীনের টিকাগুলো প্রস্তুত। বর্তমানে টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।

এদিকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) স‌ঙ্গে ভার্চুয়াল আলা‌পে সোমবার (১০ মে) চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানান, সি‌নোফার্মের ৫ লাখ ডোজ করোনার টিকা বুধবার (১২ মে) বাংলাদেশে পাঠাবে চীন।

ad728
মন্তব্য করুন
ad600