ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

মাশরাফিসহ ৫ হুইপ নিয়োগে প্রজ্ঞাপন, আছেন নজরুল বাবুও

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
মাশরাফিসহ ৫ হুইপ নিয়োগে প্রজ্ঞাপন, আছেন নজরুল বাবুও
ছবির ক্যাপশন: মাশরাফিসহ ৫ হুইপ নিয়োগে প্রজ্ঞাপন, আছেন নজরুল বাবুও

ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচজনকে দ্বাদশ জাতীয় সংসদের হুইপ নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের মানবসম্পদ বিভাগের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, নবনিযুক্ত ৫ জন হুইপ হলেন- নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, দিনাজপুর-৩ আসনের এমপি ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

এর আগে, গত ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২২টি আসন।

আওয়ামী লীগের সঙ্গে জোটে নির্বাচনে আসা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পেয়েছে একটি করে আসন। আর বাংলাদেশ কল্যাণ পার্টি পেয়েছে ১টি আসন। এর বিপরীতে জাতীয় পার্টির আসন মাত্র ১১টি। আর স্বতন্ত্ররা পেয়েছেন ৬২টি আসন।

গত ১০ জানুয়ারি বসে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা। এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আবারও সংসদ নেতা ও মতিয়া চৌধুরীকে উপনেতা নির্বাচিত করা হয়। একই দিন সংসদে সরকারদলীয় চিফ হুইপ হিসেবে নির্বাচিত হন নূর-ই-আলম চৌধুরী।

পরেরদিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিন শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৬ সদস্য। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নিয়েছেন। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আগামী ৩০ জানুয়ারি বসছে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন।

ad728
মন্তব্য করুন
ad600