ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা সিটি কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার (২৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই আমরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করের তারা।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, দেশের সবকিছু যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলছে সেখানে আমাদের কেনও বসিয়ে রাখা হচ্ছে বুঝতে পারছি না। এ সময় শিক্ষার্থীরা দ্রুত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানান।

আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান শুভ বলেন, গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলব, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।

‘সবকিছু সচল শিক্ষাপ্রতিষ্ঠান কেন অচল, এক দফা এক দাবি-প্রতিষ্ঠান খুলে দিবি’ লেখা প্ল্যাকার্ড হাতে ব্যস্ত রাস্তায় মানববন্ধন করেছে গাজীপুরের শিক্ষার্থীরা। সকালে গাজীপুর শহরের জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আরিফ কলেজ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

অন্যদিকে, স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইল স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টা-ব্যাপী মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলার সাধারণ শিক্ষার্থীরা।

এসময় তারা জানান, করোনা ভাইরাসের কারণে গত প্রায় দুই বছর যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। যে কারণে অনেক শিক্ষার্থী অসামাজিক কাজে লিপ্ত হওয়াসহ নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। অনিশ্চিত হয়ে পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ।

করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষা-প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিয়ে স্থগিত পরীক্ষা গুলো নেয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত মার্চ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে যখন জোরালোভাবে আন্দোলন শুরু হয় তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন, ১৭ মে হল ও ২৪ মে ক্যাম্পাস খুলে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করা হবে। কিন্তু আজ আমরা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে রাস্তায় মানববন্ধন করছি। এখন আমাদের ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তে পরে গেছে।

তারা আরও জানান, ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা না হলে আমরা শিক্ষা-প্রতিষ্ঠান খোলার আন্দোলনকে আরও বেগবান করবো।

ad728
মন্তব্য করুন
ad600