ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ
ছবির ক্যাপশন: শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর পাশাপাশি শহর ছেড়ে যাওয়া মানুষজনেরও চাপ বেড়েছে। ব্যক্তিগত গাড়ির (প্রাইভেটকার, মাইক্রোবাস) সংখ্যাও চোখে পড়ার মতো।

শনিবার (২৬ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরিতে পণ্যবাহী গাড়ির চেয়ে ব্যক্তিগত গাড়িই বেশি পারাপার হচ্ছে। একই সঙ্গে পারাপার হচ্ছে জরুরি সেবামূলক অ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি। নৌপথে লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় ফেরি বোঝাই হয়ে বাংলাবাজার থেকে শিমুলিয়া আসছে মানুষজন।

বেশিরভাগ যাত্রীর মুখে কোনো মাস্ক নেই। কয়েকজনকে মাস্ক না পরার কারণ জিজ্ঞেস করলে কোনো উত্তর না দিয়ে দ্রুত হেঁটে গেলেন। আবার অনেকে দিলেন বিভিন্ন অজুহাত।

এদিকে ঘাটে আসার পথে সিরাজদিখান উপজেলার নিমতলা কুচিয়ামোড়ায় রয়েছে পুলিশের চেকপোস্ট। এ চেকপোস্টে সামনে ছোট পরিবহনের জট লেগেই রয়েছে। পুলিশের জেরার মুখে নানা অজুহাত দিয়ে এবং গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে পার হয়ে যাচ্ছে যাত্রীরা।

এদিকে মুন্সিগঞ্জসহ ৭ জেলায় লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে ভেঙে ভেঙে যাত্রীরা পার হচ্ছে। ফলে গুণতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।

এদিকে শুক্রবার ছুটির দিনেও শিমুলিয়া ঘাটে সারাদিন যাত্রীচাপ ছিল। সকাল থেকে শুরু হওয়া যাত্রীচাপ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে। এর মধ্যে রাতে ঘোষণা আসে সোমবার থেকে কঠোর বিধিনিষেধ আরোপ হচ্ছে।

এজন্য শনিবার ভোরে উভয়মুখী যাত্রীচাপ বেড়েছে কয়েকগুণ। সরকার ঘোষিত লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে গাড়ি ও যাত্রী পারাপার হচ্ছে। কঠোর বিধিনিষেধ ঘোষণার আশঙ্কায় যাত্রীদের ভিড় বেড়ে গেছে ঘাটে। সড়কে চেকপোস্ট বসিয়েও আটকানো যাচ্ছে না মানুষজনকে।

লকডাউনের নিয়ম অনুযায়ী, শুধু পণ্যবাহী ও জরুরি যান পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে। ফেরিতে গাড়ি ওঠানোর সময় তারা ফেরিতে উঠে পড়ছেন এবং ছোট গাড়িগুলোও পণ্যবাহী গাড়ি উঠানোর সময় উঠে যাচ্ছে।

ad728
মন্তব্য করুন
ad600