ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

সিলেটে দফায় দফায় ভূকম্পন, ভয়ঙ্কর ঝুঁকিতে দেশ

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
সিলেটে দফায় দফায় ভূকম্পন, ভয়ঙ্কর ঝুঁকিতে দেশ
ছবির ক্যাপশন: সিলেটে দফায় দফায় ভূকম্পন, ভয়ঙ্কর ঝুঁকিতে দেশ

সিলেটে এক দিনে দফা দফায় মৃদু ভূকম্পন ভাবিয়ে তুলেছে ভূতত্ত্ববিদদের। তাদের মতে, এই মৃদু ভূকম্পন ভবিষ্যতে বড় ধরনের কম্পনেরই আভাস দিচ্ছে। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান ভূকম্পের উৎসের একদম নিকটে। তাই এখন থেকেই ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেয়ার পরামর্শ ভূতত্ত্ববিদদের।

বিশেষজ্ঞদের মতে, শুধু সিলেট নয় সারা দেশে ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব থেকে ভূমিকম্প হওয়ার কোনো আগাম বার্তা না পাওয়ার কারণে এটি কখন হবে বলা সম্ভব নয়। এ কারণে আগাম ব্যবস্থা নেওয়াও যায় না। তবে ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে বছরে এলাকাভেদে ভূমিকম্প মহড়া পরিচালনার পরামর্শ তাদের।

এদিকে, সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ও ৬টা ৩০ মিনিটের দিকে দুই দফা ভূকম্পনে কেঁপে ওঠে সিলেট। এতে নগরের বিভিন্ন বিপণিবিতান ও আবাসিক ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেককে সড়কে অবস্থান করতে দেখা যায়।

এর আগে, সিলেটে গত ৩০ মে ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে ও শনিবার সকাল এবং দুপুরে পাঁচ দফা ভূকম্পন অনুভূত হয়। সব কটির উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলে।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘সিলেটে ছোট ছোট ভূমিকম্প নির্দেশ করছে যে, এখানে তীব্র মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। ভূমিকম্প কখন হবে, সেটা ধারণা করা সম্ভব নয়।’

ভূকম্পন পরিস্থিতি পর্যবেক্ষণ করে আর্থ অবজারভেটরি সেন্টার বলছে, ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলের কাছাকাছি বাংলাদেশের অবস্থান। এ কারণে দেশের দুই দিকেই ভূগর্ভে জোরালো ভূমিকম্পের শক্তি জমা হয়েছে। আর বহু বছর ধরে জমে থাকা এ শক্তিতে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের শঙ্কাও রয়েছে।

সংস্থাটির দাবি, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের জৈন্তা এলাকার ডাউকি ফল্ট পূর্ব-পশ্চিমে প্রায় ৩০০ কিলোমিটার বিস্তৃত। যেটি দেশের অভ্যন্তরেই পলিমাটি দিয়ে ঢাকা। এমন অবস্থায় সরকারকে জরুরি প্রস্তুতি নেওয়ার তাগিদ তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ইউএনডিপির দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এ কে এম মাকসুদ কামাল বলেন, ‘ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দূরে মনিপুর রাজ্য। কেন্দ্রে এর মাত্রা ছিল ৬.৭। ওই কেন্দ্রে ৮.৬ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা ছিল। আর সেটা যদি হতো, তাহলে ঢাকাসহ পুরো বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়তো।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরেই ১২টি ভূমিকম্প ফাটল আছে। এ সব জায়গায় ৭.৫ মাত্রার ভূমিকম্প হতে পারে। ঢাকার অদূরে মধুপুর ফাটল খুব বিপজ্জনক। প্রতি ১০০ বছর পর পর এ ফাটলে বড় আকারের ভূমিকম্প হয়। ১৮২২ এবং ১৯১৮ সালে বাংলাদেশে বড় ভূমিকম্প হয়েছে। তাই আরেকটি বড় ভূমিকম্পের দ্বারপ্রান্তে আছি আমরা।’

ad728
মন্তব্য করুন
ad600