ঢাকা | বঙ্গাব্দ
ad728

৩৬ জনকে নিয়োগ দেবে বিএসটিআই

The Daily Moon
The Daily Moon
ফেসবুকে শেয়ার
৩৬ জনকে নিয়োগ দেবে বিএসটিআই
৩৬ জনকে নিয়োগ দেবে বিএসটিআই

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটি ৯টি পদে মোট ৩৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৯ জানুয়ারি ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)

পদের নাম: ল্যাব সহকারী
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (মুদ্রাক্ষরিক)
পদ সংখ্যা: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

পদের নাম: গ্লাস ব্লোয়ার
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাসসহ মেকানিক্যাল/ইলেকট্রিক্যালে ১ বছরের ট্রেড সার্টিফিকেট।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।
অন্যান্য যোগ্যতা: মোটর গাড়ি চালনার লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

পদের নাম: ইলেক্ট্রিশিয়ান
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাসসহ বৈদ্যুতিক যন্ত্রাদি সংরক্ষণ ও গৃহে বৈদ্যুতিক তার সংযোজনের কাজে ১ বছরের ট্রেড সার্টিফিকেট।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
পদ সংখ্যা: ১২টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম: ল্যাব বাহক
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাসসহ মেকানিক্যাল/ইলেকট্রিক্যালে ৩ মাসের ট্রেড সার্টিফিকেট।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম: খালাসী
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।
অন্যান্য যোগ্যতা: খালাসীর কাজে ১ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bsti.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ad728
ad600