ঢাকা | বঙ্গাব্দ
ad728

৪২তম বিসিএসের ফল প্রকাশ

The Daily Moon
The Daily Moon
ফেসবুকে শেয়ার
৪২তম বিসিএসের ফল প্রকাশ
৪২তম বিসিএসের ফল প্রকাশ

৪২তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (২৯ মার্চ) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সভায় এ সিদ্ধান্ত শেষে ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ২২ জন। ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ পাওয়া যাচ্ছে।

ফল প্রকাশের পর এদিন বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেয় ২৭ হাজার ৫৬৫ জন।

ফল জানতে PSC 42 Registration Number লিখে 16222 তে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে Passed for Assistant Surgeon অথবা Failed হিসেবে ফল পাওয়া যাবে।

এদিকে গত ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে দুই হাজার জন নিয়োগ পাবেন। এতে ৩১ হাজার ৩০ জন আবেদন করেছেন। পিএসসি আবেদন যাচাই করে এসব চিকিৎসকদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করে।

বিশেষ এই বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) ২০০ নম্বর মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছে। আর মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

ad728
ad600