ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

ইসলাম শান্তির ধর্ম: ডা. জাফরুল্লাহ

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
ইসলাম শান্তির ধর্ম: ডা. জাফরুল্লাহ
ছবির ক্যাপশন: ইসলাম শান্তির ধর্ম: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বক্তবে বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। হেফাজত সুনামগঞ্জ হিন্দু বাড়ি আক্রমণ করেছে এটা সঠিক কাজ না। আমাদের রসুল খোদার সৃষ্ট কোনো প্রাণীকে মারার বা ধরার অধিকার দেয় নাই। আমাদের সহনশীল হলো ইসলাম। এজন্য আপনারা আলীম ওলামারা কাজ করতে হবে।

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক ১০ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা গ্র্যান্ডফিনাল মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার রাত ১০টায় মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা ঢাকা ডেমরা হাজীক্যাম্পাস সংলগ্ন নিজস্ব বিশাল হলরুমে সারাদেশ থেকে আসা প্রায় এক হাজার কুরআন হাফেজদের উপস্থিততে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েক নেছার আহমাদ আন নাছিরীর সভাপতিত্বে প্রধান অতিথি ভারতের দেওবন্দ দারুল উলুম মাদরাসার তাফসীর বিভাগের প্রধান আল্লামা আফজাল কাঈমুরী, বিচারক ও কুরআন দেলওয়াত করেন ইরানের শায়েক সাঈদ তূসী, মিশরের শায়েক মাহমুদ তুখী, প্রধান বিচারক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, দেশি-বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা হজরত বেলালের সুরে তেলওয়াত শুনলাম আরবি ভাষায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম তার মাতৃভাষা আরবীকে খুবই ভালোবাসতেন। আমিও কুরআন ও আরবি ভাষার পাশাপাশি আমার বাংলা ভাষাকে শ্রদ্ধা করি। আমাদের শিশু কারিরা আরবিতে যে সুমধুর তেলওয়াত করেছেন আমরা শুনলাম তার সঙ্গে যদি বাংলাতে অনুবাদ হতো তার মর্মকথা আমাদের হৃদয়ে গ্রথিত হতো। তবে আপনাদের এ উদ্যোগে আমি মুগ্ধ হয়েছি।

উপস্থিত ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, তবে একটা অনুরোধ অন্য ধর্ম খোদাই সৃষ্টি করেছেন। কে হিন্দু, কে মুসলমান খোদার সৃষ্ট। অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সমীচীন নয়।

কুরআন মাহফিলের আয়োজক শায়েক নেছার আহমদসহ উপস্থিত দেশ-বিদেশের অতিথিসহ সবাইকে আমার অন্তর থেকে সশ্রদ্ধ সালাম এবং আপনাদের এ প্রোগ্রাম আমার অনেকদিন মনে থাকবে।বক্তব্যের শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন আয়োজক ও মাহফিলের সভাপতি শায়েক নেছার আহমাদ এবং মিশরের অতিথি শায়েক মাহমুদ তুখী।

১৭ মার্চ ৫০০ কুরআন হাফেজদের পাশের সনদ প্রদান করা হয়। হিফজুল কুরআন প্রতিযোগিতা ১ম পুরস্কার নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হয়।

ad728
মন্তব্য করুন
ad600