ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

কদরের রাতে ইসরায়েলি পুলিশের হামলায় ৯০ ফিলিস্তিনি আহত

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
কদরের রাতে ইসরায়েলি পুলিশের হামলায় ৯০ ফিলিস্তিনি আহত
ছবির ক্যাপশন: কদরের রাতে ইসরায়েলি পুলিশের হামলায় ৯০ ফিলিস্তিনি আহত

পবিত্র লাইলাকুল কদরের রাতে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের দ্বিতীয় দিনের হামলায় অন্তত ৯০ ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার (৯ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার (৮ মে) পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজ শেষে ১০ হাজার ফিলিস্তিনি নাগরিক আল-আকসা মসজিদে বিক্ষোভ দেখানোর সময় ইসরায়েলি পুলিশ তাদের ওপর হামলা করে। এসময় ফিলিস্তিনিদের ওপর বিকট শব্দ উৎপন্নকারী স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলি পুলিশের হামলার পর ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুঁড়তে থাকে এবং পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

অপরদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শনিবার রাতে তাদের অন্তত একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

২৭ বছর বয়সী মাহমুদ আল-মারবুয়া নামে এক ফিলিস্তিনি যুবক বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘তারা (ইসরায়েলিরা) আমাদের নামাজ পড়তে দিতে চায় না। সেখানে প্রতিদিনই লড়াই করতে হচ্ছে, প্রতিদিনই সহিংসতা হচ্ছে। প্রতিদিনই সেখানে সমস্যার তৈরি হচ্ছে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সবার প্রার্থনা করার অধিকার রক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার ‘দায়িত্ব পালন’ করছে তার দেশ।

তবে এই হামলাকে ইসরায়েলের ‘পাপীদের আক্রমণ’ বলে অভিহিত করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

অবৈধভাবে ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরে যে উত্তেজনা চলছে, তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।

এর আগে গত শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে ইসরায়েলি পুলিশের হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছিলেন। অপরদিকে ইসরায়েলের অন্তত ১৭ জন পুলিশ আহত হন বলে দাবি করেছিল দেশটি।

ad728
মন্তব্য করুন
ad600