ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

টিকা নেওয়ার পর ত্রাণ সচিব ও স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
টিকা নেওয়ার পর ত্রাণ সচিব ও স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত
ছবির ক্যাপশন: টিকা নেওয়ার পর ত্রাণ সচিব ও স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

টিকা নেওয়ার ১২ দিন পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মিটফোর্ড হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন গত ৭ ফেব্রুয়ারি টিকা নিয়েছিলেন। এরপর ১২ দিন পর ১৯ ফেব্রুয়ারি তার শরীরে করোনা শনাক্ত হয়। এবং ১৬ দিন পর মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেনের শরীরে করোনা শনাক্ত হয়।

মো. সেলিম হোসেন বলেন, সচিব স্যারসহ আমাদের অফিসের সবাই গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নিয়েছিলাম। এরপর করোনার লক্ষণ দেখা দেয়ায় গত ১৮ ফেব্রুয়ারি সচিব মহোদয় নমুনা দেন। ১৯ ফেব্রুয়ারি ফলাফল পজিটিভ আসে।

তিনি আরও বলেন, সচিব স্যারের শ্বাসকষ্ট ও অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেন সেচুরেশনও ভালো। তবে তার বেশ কাশি রয়েছে।

মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন গত ৮ ফেব্রুয়ারি টিকা গ্রহণ করেন। এরপর ২৩ ফেব্রুয়ারি তার শরীরে করোনা শনাক্ত হয়।

এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ রশিদ–উন–নবী গণমাধ্যমকে বলেন, যেদিন সাজ্জাদ টিকা নেন, সেদিন থেকেই তার জ্বর ছিল। তবে তার শরীরে হয়তো আগে থেকেই করোনার জীবাণু ছিল। সাজ্জাদ হোসেন এখন বাসায় আইসোলেশনে আছেন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণহারে টিকাদান কর্মসূচি শুরু হয়। বুধবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন। মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬৬৯ জনের। এ পর্যন্ত করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪৫ জন।

ad728
মন্তব্য করুন
ad600