ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

ধর্মীয় বক্তা আবু ত্ব-হার খোঁজ মিলেছে

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
ধর্মীয় বক্তা আবু ত্ব-হার খোঁজ মিলেছে
ছবির ক্যাপশন: ধর্মীয় বক্তা আবু ত্ব-হার খোঁজ মিলেছে

গত আটদিন থেকে নিখোঁজের পর ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে। আজ শুক্রবার (১৮ জুন) জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়। আদনানের পরিবার ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদনানের মামা আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুমার নামাজের পরপর আদনানের প্রথম স্ত্রীর বাবার বাড়ি রংপুর নগরীর মাস্টার পাড়ায় আদনানকে পৌঁছে দিয়ে গেছে কিছু লোক। এমনটাই ওই বাড়ি থেকে তাকে জানানো হয়েছে। আমি আদনানকে বাড়িতে নিয়ে আসার জন্য ওই বাড়ি যাচ্ছি।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের শ্যালক বলেন, আবু ত্ব-হা বর্তমানে তার শ্বশুর বাড়িতে রয়েছেন। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে ত্ব-হাকে তার শশুরবাড়ি থেকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য রংপুর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছিল। রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আবু ত্ব-হাকে পাওয়া গেছে। তিনি উদ্ধার হয়েছেন। এই মুহূর্তে এইটুকু তথ্য আছে। এ বিষয়ে বিস্তারিত দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।

এর আগে, গত ১০ জুন (বৃহস্পতিবার) রংপুর থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন আবু ত্ব-হা। সেদিন রাতে সবশেষ তার মায়ের সাথে কথা বলেছিলেন তিনি। ফোনে মাকে জানিয়েছিলেন তিনি সাভারে যাচ্ছেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ad728
মন্তব্য করুন
ad600