ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

মামুনুল হককে গ্রেফতারে আল্টিমেটাম

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
মামুনুল হককে গ্রেফতারে আল্টিমেটাম
ছবির ক্যাপশন: মামুনুল হককে গ্রেফতারে আল্টিমেটাম

ব্রাহ্মণবাড়িয়া হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আগামী ৪ এপ্রিলের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।

সোমবার (২৮ মার্চ) রাজধানীর প্রেসক্লাবে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ পক্ষ থেকে এক মানববন্ধনে এ আল্টিমেন্টাম দেন পরিষদের নেতাকর্মীরা।
এদিকে ধ্বংসস্তূপের শহরে এখন পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। হেফাজতে ইসলামের আহ্বানে বিক্ষোভ, হরতালে চালানো তাণ্ডবে লণ্ডভণ্ড বিভিন্ন স্থাপনা। জাতির পিতা বঙ্গবন্ধুর একাধিক প্রতিকৃতি ভাঙচুরসহ সরকারি বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনা ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়েছে।

এ কারণেই হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।
হেফাজতের তাণ্ডবে পুড়ে গেছে রেলস্টেশেনের সার্ভার রুম। এ কারণে দেখানে থামছে না ট্রেন। রেলস্টেশনের সার্ভার রুমে আগুন দেয়ার পাশাপাশি উপড়ে ফেলা হয় রেলের স্লিপারও। টিকিট বিক্রিও বন্ধ। এছাড়া উপজেলা ভূমি অফিসসহ বেশ কয়েকটি সরকারি অফিস অনেকটাই পরিত্যক্ত।
হামলার ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।


অন্যদিকে, গত শনিবার (২৭ মার্চ) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। কর্মসূচি থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, রোববারের (২৮ মার্চ) হরতাল কর্মসূচিসহ তাদের কর্মসূচিতে যেখানেই বাধা দেয়া হবে, সেখানেই প্রতিহত করা হবে।
কর্মসূচিতে নেতারা বলেন, রোববারের হরতালে বাধা দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। রাজধানীর উত্তরাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন হেফাজত নেতাকর্মীরা। উত্তরা পলওয়েল মার্কেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় হেফাজতের ডাকা হরতালকে সফল করতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।

ad728
মন্তব্য করুন
ad600