ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

মোদির আশকারায় কোরআনের আয়াত পরিবর্তনের রিট, জবাব দেবে মুসলিম বিশ্ব

রিপোর্টার: The Daily Moon
মোদির আশকারায় কোরআনের আয়াত পরিবর্তনের রিট, জবাব দেবে মুসলিম বিশ্ব
ছবির ক্যাপশন: মোদির আশকারায় কোরআনের আয়াত পরিবর্তনের রিট, জবাব দেবে মুসলিম বিশ্ব

ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াতের ওপর আপত্তি তোলে পরিবর্তনের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিমকোর্টে করা রিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসলামবিদ্বেষী মনোভাব থেকে ওয়াসিম রিজভী এমনটি করার সাহস পেয়েছেন বলে রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা জুনায়েদ বাবুনগরী অভিযোগ করেছেন। তিনি বলেছেন, পবিত্র কোরআন নিয়ে পৃথিবীর নিকৃষ্টতর কাফের শিয়াদের এমন জঘন্য কর্মকাণ্ড কখনও বরদাশত করা হবে না। মুসলিম বিশ্ব এর জবাব দেবে।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাবুনগরী বলেন, পবিত্র কোরআন মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া সর্বশেষ ও শ্রেষ্ঠ আসমানি কিতাব। মানবজাতির মুক্তির একমাত্র সংবিধান। কোরআন শরিফ আল্লাহতায়ালার কালাম। তিনি নিজেই কিয়ামত অবধি এ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। মুসলমানদের আকিদা বিশ্বাস, অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোরআন শরিফের একটি আয়াত এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআন শরিফে কোনো প্রকারের পরিবর্তন সাধন হওয়ার দাবিকারী মুসলমান থাকতে পারে না, সে নিঃসন্দেহে কাফের।

কোরআন পরিবর্তনের দুঃসাহস দেখানোকে মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল উল্লেখ করে বাবুনগরী বলেন, ওয়াসিম রিজভী কোরআন শরিফের ২৬টি আয়াতের ব্যাপারে আপত্তি তোলে সেগুলো পরিবর্তনের জন্য ভারতের সুপ্রিমকোর্টে রিট করে কার্যত বিশ্ব মুসলিমের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে।

‘‘এই রিট করে অমার্জনীয় অপরাধ করেছে উগ্রবাদী এ শিয়া। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। পবিত্র কোরআন শরিফের কোনো আয়াত পরিবর্তনে কোর্টের রিট বিশ্বের মুসলমানরা মেনে নেবেন না।’’

মোদি সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে হেফাজত আমির বলেন, উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের ইসলামবিদ্বেষী মনোভাবের কারণেই এ ওয়াসিম রিজভী আজ কোরআনের আয়াত পরিবর্তনের জন্য রিট করার সাহস পাচ্ছে। ওয়াসিম রিজভী অতীতেও তার বক্তব্যে ইসলাম সম্পর্কে নানা বিতর্কের সৃষ্টি দিয়েছে। আজ সে প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের বক্তব্য সুস্পষ্ট— পবিত্র কোরআন নিয়ে পৃথিবীর নিকৃষ্টতর কাফের শিয়াদের এমন জঘন্য কর্মকাণ্ড কখনও বরদাশত করা হবে না।

অনতিবিলম্বে ভারতের সুপ্রিমকোর্ট থেকে এই রিট খারিজ করতে হবে এবং বিশ্বের পৌনে ২০০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে এই রিট করার অপরাধে কুখ্যাত কাফের শিয়া ওয়াসিম রিজভীকে উপযুক্ত শাস্তি দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে কোরআনের আয়াত পরিবর্তনের এই রিট খারিজ না হলে ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠবে।

ad728
মন্তব্য করুন
ad300