ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

রিটেনের প্রস্তুতি শুরু এখন থেকেই

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
রিটেনের প্রস্তুতি শুরু এখন থেকেই
ছবির ক্যাপশন: রিটেনের প্রস্তুতি শুরু এখন থেকেই

গত ১৯ মার্চ (শুক্রবার) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। প্রিলির পর রিটেন তারপর ভাইভা। এসব পরীক্ষার্থীদের এখনো পাড়ি দিতে হবে অনেক পথ। ইতিমধ্যে প্রিলিমিনারিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা রিটেনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এসব শিক্ষার্থীরাদের রিটেনের প্রস্তুতির ব্যাপারে পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডার মাহমুদ হাসান মৃধা

১. কাট মার্ক কত হবে এ চিন্তায় সময় নষ্ট না করে, পরীক্ষা ভালো হয়ে থাকলে রিটেনের প্রিপারেশন এখন থেকেই শুরু করুন। প্রিপারেশন বৃথা যাবে না।
২. প্রতিদিন একটি বাংলা পত্রিকা এবং একটি ইংরেজি পত্রিকা দেখতে থাকুন। অনলাইন ভার্সন হলেও সমস্যা নেই। পত্রিকা পড়ার সময় হাতের কাছে কাগজ-কলম রাখবেন।

৩. অর্থনৈতিক সমীক্ষা সংগ্রহ করে ফেলুন।
৪. একটি ম্যাপের বই কিনে ফেলুন।
৫. পেপার কাটিং এর অভ্যাস গড়ে তুলুন।

৬. হাতের কাছে নেট কানেকশন রাখুন। টপিক অনুসারে তথ্য সংগ্রহ করতে গুগলের সহায়তা নিন।
৭. কিছু নোটখাতা রেডি রাখুন, তথ্য সংগ্রহ করে রাখার জন্য।
৮. কিছু বেসিক বই কালেকশন করে রাখুন।

৯. কোন বিষয়ের জন্য কোন প্রকাশনার বই ভাল, সে বিষয়ে খোঁজ নিন।
১০. ইংরেজি পত্রিকা পড়ে তার বাংলা অনুবাদ করার চেষ্টা করুন।
১১. সংবিধানের বিশ্লেষণ বিষয়ক বই সংগ্রহে রাখুন।
১২. সম্পাদকীয় পরিক্রমা বিষয়ক বই, যেখানে প্রতি মাসের গুরুত্বপূর্ণ সম্পাদকীয় থাকে। এই বিষয়ক বই সংগ্রহে রাখুন।

১৩. পড়ার রুটিন তৈরি করে ফেলুন।
১৪. বিজ্ঞানের জন্য ৯ম-১০ম শ্রেণির বেসিক বিজ্ঞান বই এবং কম্পিউটার অংশের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির কম্পিউটার বই সংগ্রহে রাখুন।

১৫. পুরাতন রিটেন গাইড বই সংগ্রহ করে প্রশ্নের ধারা সম্পর্কে ধারনা নিতে পারেন।
১৬. ভাল ক্যাডার পেতে হলে অবশ্যই ভাল নাম্বার পেতে হবে। এই মানসিকতা নিয়ে যতটা সম্ভব নিজের প্রস্তুতিকে ইউনিক করার জন্য কঠোর পরিশ্রম করা শুরু করুন। শুভকামনা রইলো।

লেখক: সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

ad728
মন্তব্য করুন
ad600