ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

সপ্তাহ খানেক থেকে ‘বাকি দোকান’ বন্ধ, রাষ্ট্র তো ২৪ ঘণ্টা খোলা

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
সপ্তাহ খানেক থেকে ‘বাকি দোকান’ বন্ধ, রাষ্ট্র তো ২৪ ঘণ্টা খোলা
ছবির ক্যাপশন: সপ্তাহ খানেক থেকে ‘বাকি দোকান’ বন্ধ, রাষ্ট্র তো ২৪ ঘণ্টা খোলা
জুনায়েদ ইভান: বাড়িওয়ালা ভাড়ার টাকায় চলে। ভাড়াটিয়া যে অফিসে কাজ করে সেই অফিস বন্ধ। অফিসের বস যিনি তিনিও দিশেহারা। মহল্লায় এক মুদি দোকান ছিল, সেও মুখের উপর বলে দিল – আর বাকিতে দেয়া সম্ভব না।

এখন অফিস না চললে বেতন দিবে কীভাবে ? বেতন না পেলে বাড়িভাড়া কীভাবে দিব ? ভাড়া না পেলে বাড়িওয়ালার সংসার চলবে কীভাবে ? দোকানদার বাকিতে দিলে তার সংসার কে চালাবে ? তাকে কী কেউ বাকিতে চালিয়ে নেবে ? বুকের ভেতরে ব্যথা উঠলে কোন একটা ফার্মেসী কী একটা ওষুধ দেবে বিনা পয়সায় ? নিজের হলে নাহয় সহ্য করে নিব, মায়ের যদি ওষুধ করে ? মা’কে কী করে বোঝাব , অফিস বন্ধ। রাষ্ট্রও কী বন্ধ ?

৩ মাস পর স্ত্রীর বাচ্চা ডেলিভারি হবার কথা। গর্ভাবস্থায় শিশুটি নড়াচড়া করছে, পেটের কাছে কান রাখলে শব্দ শোনা যায়। ডাক্তার বলেছে এই সময় কমলালেবুর রস, তরমুজ, জাম্বুরা খেতে। ডেলিভারির জন্য পয়সা জমিয়ে রাখতে হবে। কে দেবে পয়সা ? ৩ মাস তো দূরের কথা, সরিষার তেল নেই বাসায়। তাদের কী করে বোঝাব, ধৈর্য ধর- ট্রাম্প , পুতিনরা মিলে সবাই চেষ্টা করছে।

টেলিভিশনে দেখলাম প্রধানমন্ত্রী রেশন দেবার ব্যবস্থা করেছে। অনেকেই নাকি পাচ্ছে। যারা কোথাও কিছু পায় নি আমরা সেই অভাগা ! ডিশের লাইনের লোক টাকা না পেয়ে লাইনটা কেটে দিল। আমার স্ত্রী আর বাচ্চারা যা একটু টিভি দেখত সেটাও বন্ধ। দু রুমের একটা বাসায় একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর করার কিছু থাকে না। বাসায় আরও তিন ছেলে মেয়ে আছে। এক মুঠো ভাত ভাগ করতে করতে কিছুদিন পর হয়তবা এক প্লেটেই খেতে হবে সবাইকে।

বাকি দোকানের দরজা বন্ধ হয়ে গেছে সপ্তাহ খানেক আগে। রাষ্ট্র ? রাষ্ট্র তো ২৪ ঘণ্টা খোলা থাকে। তাই না? যারা শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, যারা লুট করে বড় বড় সব ব্যাংক খালি করে দিয়েছে রাষ্ট্র কী তাদের বুঝিয়ে শুনিয়ে বলতে পারে না, আমার স্ত্রীর ডেলিভারির খরচটা অন্তত দিয়ে দিতে।

আমার মায়ের বুকে ব্যথা উঠলে, আমার বুক যেরকম নীল হয়ে উঠে তাদেরও নিশ্চয়ই কোথাও না কোথাও এমন হয়। একটু কী বুঝিয়ে বলা যায় না ? বাকি দোকানের দরজা বন্ধ হয়ে গেছে সপ্তাহ খানেক আগে। রাষ্ট্র? রাষ্ট্র তো ২৪ ঘণ্টা খোলা থাকে। তাই না?

ad728
মন্তব্য করুন
ad600