ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

ধানের শীষের প্রতি জনগণের সমর্থন রয়েছে: ফখরুল

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
ধানের শীষের প্রতি জনগণের সমর্থন রয়েছে: ফখরুল
ছবির ক্যাপশন: ধানের শীষের প্রতি জনগণের সমর্থন রয়েছে: ফখরুল

ধানের শীষের প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার বিশ্বাস করি যদি সুষ্ঠু নির্বাচন হয়, ভোটাররা যদি ভোটকেন্দ্রে যেতে পারে, ভোট চুরি ও ডাকাতি করে যদি না নেয়া হয় তাহলে অবশ্যই বিএনপির মনোনীত প্রার্থী জয়লাভ করবে।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

সরকার ২০১৮ সালের নির্বাচনের মতই স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে দাবি করে ফখরুল বলেন, 'দলীয় নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানী করছে। এ সরকার সম্পূর্ণভাবে গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এরা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।'

সরকারকে ভয়ঙ্কর আত্মহননের পথ থেকে সরে এসে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, সরকারের উচিত হবে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সে সঙ্গে জনগণকে ভোট দেয়ার সুযোগ করে দেয়া। তবে এই নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়। তা না হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে সরিয়ে দেয়া হবে।

সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলুন একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করতে। কি করছেন আপনারা? আজকের এই সরকার জাতির সমস্ত আশা-আকাঙ্খাকে ধ্বংস করে দিয়েছেন। উন্নয়ন বিএনপিও চায় কিন্তু সেই উন্নয়ন মানে সাধারণ জনগণের পকেট কেটে রাস্তায় নামিয়ে দেয়া নয়।

ad728
মন্তব্য করুন
ad600