ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

আবাহনীকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
আবাহনীকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস
ছবির ক্যাপশন: আবাহনীকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

প্রিমিয়ার লিগে আজ রবিবার বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিগের অন্যতম ফেবারিট আবহনী লিমিটেডকে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। পাল্টা জবাব দেওয়া তো দূরের কথা, গোলপোস্ট সামলাতেই আবাহনীর ফুটবলারদের বেগ পেতে হয়েছে।

এই জয়ের পর ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আবাহনী।

ম্যাচের শুরু থেকেই যথারীতি আক্রমণাত্বক ফুটবল খেলছিল কিংসরা। ১৯তম মিনিটে কিংসদের এগিয়ে দেন অস্কার বেসেরা। ডি-বক্সের ডান দিক থেকে রবিনহোর শট পোস্টে লেগে ফেরার পর ফিরতি শটে তিনি বল জালে জড়ান।

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন খালেদ শাফিই। রবিনহোর কর্নারে ইরানি ডিফেন্ডারের ফ্লিক জাল খুঁজে নেয়। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু জুয়েলের ক্রসে পা ছোঁয়াতে পারেননি ফিলহো।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে বসুন্ধরা কিংস। বেসেরার পাস ধরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথন দি সিলভেইরা ফার্নান্দেস বল জালে পাঠিয়ে দেন। ৭৭তম মিনিটে সতীর্থের কর্নারে ফার্নান্দেসের ক্রসের পর ডাইভিং হেডে স্কোর৪-০ করেন বেসেরা।

লিগে আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান এই ফরোয়ার্ডের এটি ১১তম গোল। ৮১তম মিনিটে বেলফোর্টের স্পট কিকে ব্যবধান কমায় আবাহনী। ডি বক্সের মাঝে বেলফোর্টকে রিমন হোসেন ফাউল করায় আবাহনী এই পেনাল্টি পায়। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসরা।

ad728
মন্তব্য করুন
ad600