ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

রিপোর্টার: The Daily Moon
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ছবির ক্যাপশন: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রবীণ জয়াবক্রিমা ও রামেশ মেন্ডিসের স্পিনে ধুঁকছে বাংলাদেশ। অসম্ভব এই লক্ষ্যে খেলতে নেমে ১৫৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।

লাঞ্চের পর ৯ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ততক্ষণে তাদের লিড ছিল ৪৩৬ রান। এত বড় লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে আগ্রাসী সূচনাই করেন ওপেনার তামিম। ৭ ওভারে স্কোর হয়ে যায় ৩১। কিন্তু পরের ওভারে রামেশ মেন্ডিসের অফ স্পিনে পরাস্ত হন তিনি। কটবিহাইন্ড হয়ে তামিম ফেরেন ২৪ রানে। তার ২৬ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়।

১২তম ওভারে রিভিউ নিয়ে বেঁচেছিলেন সাইফ হাসান। রামেশের ঘূর্ণিতে লেগবিফোরের আবেদন উঠলে আঙুল তুলেছিলেন আম্পায়ার। কিন্তু সাইফ রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্প মিস করেছে। এর পর রান তোলার দিকে মনোযোগী হতে থাকেন তিনি। বিগত ইনিংসগুলোতে রান না পাওয়া সাইফ শেষ পর্যন্ত করতে পারেন ক্যারিয়ার সেরা ৩৪ রান। কিন্তু বাজে শটে এর পর ইনিংস লম্বা করতে পারেননি। জয়াবিক্রমার ঘূর্ণিতে তালুবন্দি হয়েছেন লাকমালের।

শান্ত এর পর মুমিনুলকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলেও থিতু হতে পারলেন না। প্রথম ইনিংসের সেরা স্পিনার জয়াবিক্রমা অসাধারণ এক টার্নে বোল্ড করেন শান্তকে (২৬)। তার বিদায়ে দ্বিতীয় সেশনেই ৩ উইকেট হারায় সফরকারীরা।

বিরতির পর অধিনায়ক মুমিনুল প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন যদিও। কিন্তু রামেশ মেন্ডিসের ঘূর্ণিতে তিনি বোল্ড হয়ে ফেরেন ৩২ রানে। কাট করতে গেলে এনসাইড এজ হয়ে বল আঘাত হানে স্টাম্পে। এর আগে অবশ্য জীবন পেয়ে যান অভিজ্ঞ মুশফিকুর রহিম। ২৮.৩ ওভারে মুশফিকের ক্যাচ ফেলে দেন স্লিপে দাঁড়ানো থিরিমান্নে। মুশফিকুর রহিম ব্যাট করছেন ৩০ রানে, লিটন ৬ রানে ।

ad728
মন্তব্য করুন
ad300