ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর মেসিকে ‘সর্বকালের সেরা’ বলেননি ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদো চালু হচ্ছে ২০ ঘণ্টার বিরতিহীন ফ্লাইট, কী আছে এই বিমানে হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ এই ব্রাজিল আর শেষ বিশ্বজয়ী ব্রাজিলে অনেক মিল, তবে কি আসছে হেক্সা গণভোটের রায় বাস্তবায়নে জনগণের দুয়ারে দুয়ারে যাবে খেলাফত মজলিস স্টিভ উইটকফকে সুইজারল্যান্ড পাঠালেন ট্রাম্প, আরাঘচিও যাচ্ছেন ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা
ad728

মেসিকে ‘সর্বকালের সেরা’ বলেননি ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদো

রিপোর্টার: The Daily Moon
মেসিকে ‘সর্বকালের সেরা’ বলেননি ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদো
ছবির ক্যাপশন: রোনালদো নাজারিও ও লিওনেল মেসি।
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে নিজের নামে ছড়িয়ে পড়া একটি ‘ভুয়া উক্তি’ নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করেছেন, তিনি কখনোই মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলেননি।

সাক্ষাৎকারে রোমারিও সরাসরি জানতে চান, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ জবাবে হাসতে হাসতে রোনালদো জানান, নিজের নামে এমন মন্তব্য দেখে তিনিও বিস্মিত হয়েছিলেন।

রোনালদো বলেছেন, আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। পরে আমার প্রতিনিধিরা খোঁজ নিয়ে জানতে পারে, বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে এই উক্তিটি প্রচার করেছিল।

বিশ্বকাপ চলাকালীন রোনালদোর গোলের রেকর্ড ভাঙেন মেসি। ঠিক ওই সময়েই মুন্দো দেপোর্তিভো দাবি করে, রোনালদো নাকি বলেছেন—‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দ্রুতই এর প্রতিবাদ জানায় রোনালদোর প্রতিনিধি দল। তারা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে যে, রোনালদো এমন কোনো সাক্ষাৎকারই দেননি।

মেসিকে ‘সর্বকালের সেরা’ না বললেও আর্জেন্টাইন মহাতারকার প্রতি নিজের শ্রদ্ধা সব সময়ই বজায় রেখেছেন দুইবারের বিশ্বকাপজয়ী এই সেলেসাও তারকা। বিশ্বকাপে নিজের গোলের রেকর্ড ভাঙার পর মেসিকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন রোনালদো।

সে সময় তিনি বলেছিলেন, বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।

রোনালদোর এই মন্তব্যে পরিষ্কার, মেসির প্রতি অগাধ শ্রদ্ধা থাকলেও তাকে সরাসরি ‘সর্বকালের সেরা’ তকমা তিনি দেননি। একই সঙ্গে এই ঘটনা বর্তমান ফুটবল সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া উদ্ধৃতি ছড়িয়ে পড়ার প্রবণতাকেও উস্কে দিয়েছে।
ad728
মন্তব্য করুন
ad300