ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

মেডিকেলের ফলাফল প্রকাশ, পাসের হার ৩৯.৮৬ শতাংশ

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
মেডিকেলের ফলাফল প্রকাশ,  পাসের হার ৩৯.৮৬ শতাংশ
ছবির ক্যাপশন: মেডিকেলের ফলাফল প্রকাশ, পাসের হার ৩৯.৮৬ শতাংশ

মেডিকেলে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন। পাশের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে এ ফলাফল ঘোষণা করা হয়।

এবার মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মিশোরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার মোট প্রাপ্ত নম্বর ২৮৭ দশমিক ২৫ (ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ২৫)।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত করা হয়েছে ৪ হাজার ৩৫০ জনকে। এদের মধ্যে ছাত্রী ২ হাজার ৩৪১ জন (৫৪ শতাংশ) এবং ছাত্র ২ হাজার ৯ জন (৪৬ শতাংশ)।

এদের মধ্যে চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৩ হাজর ৯৩৭ জন এবং পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত ৪১৩ জন।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪। এদের মধ্যে অংশগ্রহণ করেছিল ১ লাখ ১৬ হাজার ৭৯২। অনুপস্থিত ছিল ৬ হাজার ৮২ জন।

ad728
মন্তব্য করুন
ad600