ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াইটা কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে কোচ হাসানের সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে মিশর অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড ৬০০ বৃত্তি, নেই টিউশন ফিও রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান ইয়েল বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, লাগবে ইংরেজি ভাষা দক্ষতা খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফ সুবিধা কারা পাবে নতুন আরও তিন উপজেলা ও এক থানার অনুমোদন সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে ইতালির ক্যামেরিনো বিশ্ববিদ্যালয় তুরাগে ছাত্রলীগ নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ শেষ দেখায় জাপানের কাছে হেরেছিল ব্রাজিল ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ad728

বৃষ্টির দিনের জনপ্রিয় গান

রিপোর্টার: The Daily Moon
বৃষ্টির দিনের  জনপ্রিয় গান
ছবির ক্যাপশন: বৃষ্টির দিনের রোমান্টিক হাতের ছবি
বাঙালির অনেক রোমান্টিক মুহূর্তের সাক্ষী বর্ষা। বিশেষ করে বৃষ্টির সঙ্গে গানের সম্পর্কটা নিবিড়। অবসর বা যাত্রাপথে যা দোলা দিয়ে যায় শ্রোতাদের মনে। এমনই ১০ জনপ্রিয় বৃষ্টির গান নিয়ে সাজানো হয়েছে লেখাটি।


আজি ঝরঝর মুখর বাদল দিনে
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বৃষ্টির উপস্থিতি সবসময় অসাধারণ। এ নিয়ে প্রায় ১০০র বেশি গান তিনি লিখেছেন। সেই তালিকায় অন্যতম ‘আজি ঝরঝর মুখর বাদল দিনে’। 

এই মেঘলা দিনে একলা
হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান আজও শ্রোতাদের মাঝে সমান জনপ্রিয়। বৃষ্টি নিয়ে যারা গান শুনতে চান তাদের প্লেলিস্টে অন্যতম পছন্দ গানটি। চিরসবুজ বৃষ্টির গানের তালিকায় এটি পাকাপোক্ত আসন করে নিয়েছে। গানের লাইনগুলো বৃষ্টির দিনে যে কাউকে উদাস করে দেয়ার জন্য যথেষ্ট। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় গানটি সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায় নিজেই।

একদিন বৃষ্টিতে বিকেলে
অঞ্জন দত্তের সবচেয়ে জনপ্রিয় বৃষ্টির গান এটি। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তার ‘অঞ্জন দত্ত কলকাতা ১৬’ অ্যালবামের এই গান। 


বৃষ্টি তোমাকে দিলাম
শ্রীকান্ত আচার্যের জনপ্রিয় গানের একটি ‘বৃষ্টি তোমাকে দিলাম’। গানটি লিখেছেন লীলাময় পাত্র ও সুর করেছেন জয় সরকার। 

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
ডিফারেন্ট টাচ’-এর নব্বই দশকের জনপ্রিয় বৃষ্টির গান এটি। প্রকাশ হয়েছিল ১৯৯০ সালে।

আজ এই বৃষ্টির কান্না দেখে
ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী কণ্ঠে অদ্ভুত দ্যোতনা তৈরি করে এই গান। কাওসার আহমেদ চৌধুরীর লেখায় গানটিতে সুর দিয়েছেন লাকী আখান্দ। 

যদি মন কাঁদে-শাওন
হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় গান এটি। তিনি নিজেও ছিলেন বর্ষাপ্রেমী। তার অনেক লেখাতেই বৃষ্টি উঠে এসেছে। জানা যায় নুহাশ পল্লীতে বসেই এই গান লিখেছিলেন তিনি। যেটি গেয়েছেন মেহের আফরোজ শাওন। 

চলো বৃষ্টিতে ভিজি
হুমায়ূন আহমেদের লেখা আরও একটি জনপ্রিয় বৃষ্টির গান ‘চলো বৃষ্টিতে ভিজি’। তার নির্মিত ‘আমার আছে জল’ সিনেমার জন্য গানটি লেখা। যেটি গেয়েছে হাবিব ওয়াহিদ।

এপিটাফ 
অর্থহীন’ ব্যান্ডের গানগুলো অনেক দিন থেকেই শ্রোতাদের কাছে জনপ্রিয় আর ‘এপিটাফ’ তাদের মধ্যে অন্যতম।

এই বৃষ্টি ভেজা রাতে
তরুণদের নিকট তুমুল জনপ্রিয় ‘আর্টসেল’ ব্যান্ডের এই গান। বৃষ্টি নিয়ে তাদের এই একটি গানই আছে। এতে প্রকাশ পেয়েছে বর্ষায় আপনজন পাশে না থাকার বেদনা।
ad728
মন্তব্য করুন
ad300