ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে কোচ হাসানের সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে মিশর অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড ৬০০ বৃত্তি, নেই টিউশন ফিও রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান ইয়েল বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড বৃত্তি, লাগবে ইংরেজি ভাষা দক্ষতা খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফ সুবিধা কারা পাবে নতুন আরও তিন উপজেলা ও এক থানার অনুমোদন
ad728

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি
ছবির ক্যাপশন: সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি

সিলেট ও সুনামগঞ্জের কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আগামী ৪৮ ঘণ্টায় আরও অবনতি হতে পারে।

একই সঙ্গে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দেশের বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটি জানায়, বর্তমানে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, মাতামুহুরী নদীর লামা ও চিরিঙ্গা, খোয়াই নদীর বাল্লাহ, মনু নদীর মনু রেল-ব্রিজ ও মৌলভীবাজার এবং কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ এবং ভারতের ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে।

তবে ভারতের উত্তরপ্রদেশে অবস্থানরত লঘুচাপটি ক্রমে দুর্বল হয়ে আসছে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। তবে গোমতী, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

প্লাবিত হতে পারে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু এলাকাও।

উত্তর-পূর্বাঞ্চলে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি কমার আভাস থাকলেও সারিগোয়াইন, সোমেশ্বরী ও ভোগাই-কংস নদীর পানি বাড়তে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জের কুশিয়ারা তীরবর্তী নিম্নাঞ্চলের পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদের পানিও সতর্কসীমায় পৌঁছে কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে।


ad728
মন্তব্য করুন
ad600