ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঋণগ্রস্ত ফ্রিল্যান্সারের ‘আত্মহত্যা’

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঋণগ্রস্ত ফ্রিল্যান্সারের ‘আত্মহত্যা’
ছবির ক্যাপশন: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঋণগ্রস্ত ফ্রিল্যান্সারের ‘আত্মহত্যা’

ফেসবুকে স্ট্যাটাসের পর গলায় ফাঁস দিয়ে রাজশাহীতে এক ফ্রিল্যান্সার আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ তার আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নিহতের নাম আনারুল ইসলাম টুটুল। তিনি নগরীর হোসেনীগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ।

তিনি জানান, রোববার রাত ৩টার পরে যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ফ্রিল্যান্সারের কাজ করতে তিনি সারা রাত জেগে সকালে ঘুমাতেন, তাই বাড়ির লোকজনও দেরিতে জানতে পেরে পুলিশে খবর দেন।

ওসি নিবারন আরও জানান, সকালে বাড়ির লোকজন মনে করেছেন, তিনি ঘুমাচ্ছেন। কিন্তু বেলা ১১টার পরও যখন ঘুম থেকে উঠছে না তখন ঘরের দরজায় নক করেন। তখনও সাড়া না দিলে পুলিশে খবর দেওয়া হয়। তার তিন ছেলেমেয়ে রয়েছে। তিনি অনেক ঋণগ্রস্ত ছিলেন।

মারা যাওয়ার আগে রোববার রাত ১১টা ১৩ মিনিটে আনরুল ইসলাম তার ফেসবুকে লিখেছেন, তিনি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আয় করতেন। কিন্তু দীর্ঘ সময় অসুস্থতার কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। আবার কিছুটা সুস্থ হয়ে তিনি ফ্রিল্যান্সিং শুরু করেন। কিন্তু তিন মাস যেতে না যেতেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এইজন্য তাকে কাজ বন্ধ রাখতে হয়।

ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, রেক্স আইটির আব্দুস সালাম পলাশের কাছে তিনি ১৭ লাখ টাকা পেতেন। পলাশ তার টাকা দেয়নি। কয়েক হাজার কোটি টাকা প্রতারণা করে পলাশ হাজারো পরিবার শেষ করে দিয়েছে। কিছুদিন আগে পলাশকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করেছে। একারণে পরিবারে ব্যাপক অভাব-অনটন দেখা দেয়। এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ad728
মন্তব্য করুন
ad600