ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

বিসিএস পরীক্ষার ছাড়পত্র না দেয়ায় আত্মহত্যা করেন এসআই হাসান

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
বিসিএস পরীক্ষার ছাড়পত্র না দেয়ায় আত্মহত্যা করেন এসআই হাসান
ছবির ক্যাপশন: বিসিএস পরীক্ষার ছাড়পত্র না দেয়ায় আত্মহত্যা করেন এসআই হাসান

পাবনারসআতাইকুলা থানায় গুলিতে নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান আলীর লাশ সোমবার (২২ মার্চ) ভোররাতে কেশবপুরের গ্রামের বাড়িতে পৌছালে গ্রামজুড়ে শোকের মাতম শুরু হয়। তার মৃত্যু নিয়ে পরিবারর পক্ষ থেকে দাবি করা হয়েছে, আত্মহত্যায় নয়, ৪১তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে ছুটি চাওয়ায়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

হাসানের বাবা জব্বার আলী জানান, তার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে কেউ মেরে ফেলেছে। বুধবার হাসান তার সঙ্গে অনেকক্ষণ কথা বলে, হাসান তাকে জানায় ৪১তম বিসিএস পরীক্ষা দিতে শুক্রবার খুলনায় আসবে। কিন্তু থানার ওসি তাকে ছুটি দেবে না। এ নিয়ে ওসির সঙ্গে হাসানের বাকবিতণ্ডা হয়।

হাসান আলীর দাদি জবেদা বেগম বলেন, শনিবার সন্ধ্যার পরও আমার সাথে হাসানের ফোনে কথা হয়েছে। তাকে খুলনায় পরীক্ষা দিতে যেতে দেয়নি বলে মন খারাপ। আমি তাকে বাড়ি আসতে বললে জানিয়েছিল মঙ্গলবারে বাড়ি আসবে। কিন্তু তার আগেই তারে গুলি করে মেরে ফেলা হয়েছে।

সোমবার সকাল ৮ টায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত হাসান আলীর লাশ দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন, এলাকার চেয়ারম্যান আলা উদ্দীন, ইউপি সদস্য কামারুজ্জাম কামালসহ সর্বস্তরের মানুষ।

এর আগে আতাইকুলা থানার ছাদ থেকে রোববার সকালে হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের বক্তব্য, পারিবারিক অস্বচ্ছলতা ও ঋণের কারণে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এই পুলিশ কর্মকর্তা।

আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম জানান, রাতে খাবার খেয়ে থানার ব্যারাকের একটি কক্ষে ছিলেন এসআই হাসান আলী। রাত ২টার দিকে তিনি মোবাইল ফোনে কথা বলার জন্য থানার ছাদে যান। সেখানে তিনি রাতের কোনো এক সময় পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

হাসান আলী ৩৭তম আউটসাইট ক্যাডেট হিসেবে গত বছরের ৬ ফেব্রুয়ারি পুলিশে যোগ দেন। এ বছরের ৮ ফেব্রুয়ারি পাবনার আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগদান করেন তিনি।

মা আলেয়া বেগম বিলাপ করতে করতে বলেন, শনিবার রাত ১২ টায় মোবাইল ফোনে ছেলের সঙ্গে তার কথা হয়। শুক্রবার খুলনায় তার বিসিএস পরীক্ষা ছিল। কিন্ত ছুটি না পাওয়ায় তার পরীক্ষা দেওয়া হলো না। ছেলে তাকে জানিয়েছে আতাইকুলা থানার ওসি স্যার অন্যদের ছুটি দিলেও তাকে (ছেলে) ছুটি দেননি।

ad728
মন্তব্য করুন
ad600