ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

মাশরুম খাবেন যে সব কারণে

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
মাশরুম খাবেন যে সব কারণে
ছবির ক্যাপশন: মাশরুম খাবেন যে সব কারণে

সুস্বাদু ও উপকারী সবজি মাশরুম। মাশরুমে পাওয়া যায় প্রচুর মিনারেল, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, অ্যামাইনো এসিড ও অ্যান্টিবায়োটিক। মাশরুম রান্না করে, সালাদ অথবা স্যুপ তৈরি করেও খাওয়া যায়। মাশরুম ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি মারাত্মক অসুখ সারাতে সাহায্য করে। এতে শর্করা ও চর্বির পরিমাণ কম থাকে। পাশাপাশি ফাইবার থাকে তুলনামূলক বেশি। এজন্য ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী একটি খাবার। জেনে নিন মাশরুমের কয়েকটি উপকারিতা সম্পর্কে-

অ্যানিমিয়া দূর করে

শরীরে আয়রনের অভাব হলে অ্যানিমিয়া দেখা দেয়। মাশরুমে আছে পর্যাপ্ত আয়রন। এটি অ্যানিমিয়া দূরে রাখতে সাহায্য করে। মাথা ব্যথা, মানসিক চাপ ও হজমের সমস্যা দূর করতে সাহায্য করে মাশরুম। খাবারের তালিকায় নিয়মিত মাশরুম রাখলে তা অ্যানিমিয়ার ঝুঁকি কমায়।

ডায়াবেটিসে উপকারী

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিয়মিত মাশরুম খাওয়ার অভ্যাস করতে হবে। এতে আছে পর্যাপ্ত ভিটামিন, মিনারেল, ফাইবার ও প্রোটিন। এসব উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। মাশরুম রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। মাশরুমে থাকা এনজাইম ও প্রাকৃতিক ইনসুলিন চিনিকে ভাঙতে সাহায্য করে। ফলে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় ডায়াবেটিস।

ওজন নিয়ন্ত্রণে করে

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মাশরুম। এতে আছে পর্যাপ্ত ফাইবার যা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। ফলে বার বার ক্ষুধা অনুভব হয় না। যারা ওজন কমাতে এবং পেশীবহুল শরীর পেতে চান তারা খাদ্য তালিকায় মাশরুম রাখুন। ফ্যাট সমৃদ্ধ মাংসের বদলে মাশরুম খাওয়া বেশি উপকারী।

হজমে সহায়তা করে

হজমশক্তি ভালো রাখতে কাজ করে মাশরুম। এতে আছে প্রয়োজনীয় ফাইবার ও এনজাইম যা হজম ভালো রাখতে কাজ করে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বাড়িয়ে তোলে। সেইসঙ্গে কোলনের পুষ্টি উপাদান শোষণও বাড়াতে সাহায্য করে। তাই নিয়মিত মাশরুম খেলে বাড়ে হজমশক্তি।

হাড় শক্তিশালী করে

হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে মাশরুম। এতে আছে প্রচুর ক্যালসিয়াম। যে কারণে নিয়মিত মাশরুম খেলে তা আমাদের দাঁত ও হাড়ের শক্তি বাড়াতে কাজ করে। মাশরুম বাতের ব্যথা কমাতেও সাহায্য করে। প্রতিদিনের খাবারের তালিকায় মাশরুমকে রাখতে পারেন।

অ্যান্টিঅক্সিডেন্ট

আমাদের শরীরের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো অ্যান্টিঅক্সিডেন্ট। মাশরুমে আছে পলিফেনল ও সেলেনিয়াম নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে নানাভাবে ভালো রাখতে সাহায্য করে। এই প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রোক, স্নায়ুতন্ত্রের রোগ ও ক্যান্সারের মতো মারাত্মক অসুখ থেকে বাঁচতে সহায়তা করে।

ত্বক সুস্থ রাখে

সুস্থ ত্বক পেতে চাইলে নিয়মিত মাশরুম খান। এতে আছে প্রচুর রিবোফ্লাবিন ও নিয়াসিন। এতে পানির পরিমাণ প্রায় ৮০-৯০ শতাংশ। যে কারণে নিয়মিত মাশরুম খেলে তা ত্বককে ভেতর থেকে নরম, কোমল ও সজীব রাখে।

ad728
মন্তব্য করুন
ad600