চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্বখাতভুক্ত শূন্যপদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২২ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৫ অক্টোর প্রকাশিত হয় এ নিয়োগ বিজ্ঞপ্তি। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: পারসোনেল অফিসার/সহকারী সচিব।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
পদের নাম: অ্যাসিসটেন্ট ম্যানেজার (এস্টেট)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ এলএলবি অথবা এলএলএম।
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
পদের নাম: সহকারী পরিসংখ্যান কর্মকর্তা।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যানে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রকৌশলে স্নাতক ডিগ্রি।
বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
পদের নাম: লাইটিং অফিসার।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রোনিক্স/ইলেকট্রিক্যাল/পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা/ইলেকট্রনিক্সসহ স্নাতক পাস।
বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা।
পদের নাম: সহকারী পরিদর্শক (ক্রাফটস)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যান্ত্রিক প্রকৌশলে ডিপ্লোমা অথবা এসএসসি সহ লাইসেন্সড ইঞ্জিন সনদ।
বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা।
পদের নাম: ইঞ্জিন চালক (প্রথম শ্রেণি)।
পদ সংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ ১ম শ্রেণির ইঞ্জিন চালক সনদ।
বেতন: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
পদের নাম: ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান গ্রেড-১।
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
পদের নাম: ইঞ্জিন চালক (২য় শ্রেণি)।
পদ সংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ ২য় শ্রেণির ইঞ্জিন চালক সনদ।
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
পদের নাম: ল্যান্ড সার্ভেয়ার।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা-ইন-সার্ভে টেকনোলজি।
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
পদের নাম: ওয়ার্ড কিপার।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসিসহ ডিপ্লোমা ইন ফার্মেসি।
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
পদের নাম: ল্যাব অ্যাসিসটেন্ট।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) পাস।
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
পদের নাম: স্টুয়ার্ড।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসিসহ ক্যাটারিংয়ে সনদধারী।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
পদের নাম: জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিসটেন্ট/জুনিয়র অডিটর।
পদ সংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি (বাণিজ্য) ২য় বিভাগ। বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার পাইবেন।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ৪০টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ২য় বিভাগে এইচএসসি পাস। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম হিসাব সহকারী (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
পদের নাম: সহকারী সাব ইন্সপেক্টর।
পদ সংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
পদের নাম: গ্রিজার।
পদ সংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। গ্রিজার হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা।
পদের নাম: লস্কর।
পদ সংখ্যা: ৫৫টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ ভাল স্বাস্থ্যের অধিকারী হইতে হইবে। এসএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
পদের নাম: ভাণ্ডারী।
পদ সংখ্যা: ১৯টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং ভালো স্বাস্থ্যের অধিকারী ও খাদ্য রান্নার জ্ঞান থাকিতে হবে।
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
পদের নাম: খালাসী।
পদ সংখ্যা: ৬০টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
পদের নাম: নিরাপত্তা রক্ষী।
পদ সংখ্যা: ১০২টি।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস। বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর, ২০২৬ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি।


.jpg)













