ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

ওবায়দুল কাদের দিশেহারা, ষড়যন্ত্রকারীদের খপ্পরে পড়েছেন: কাদের মির্জা

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
ওবায়দুল কাদের দিশেহারা, ষড়যন্ত্রকারীদের খপ্পরে পড়েছেন: কাদের মির্জা
ছবির ক্যাপশন: ওবায়দুল কাদের দিশেহারা, ষড়যন্ত্রকারীদের খপ্পরে পড়েছেন: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিশেহারা বলে মন্তব্য করেছেন তাঁর ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র। বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

৭ মার্চ উপলক্ষে আজ রোববার সকাল ১০টার দিকে কাদের মির্জার নেতৃত্বে দলের একটি অংশ বঙ্গবন্ধু চত্বরে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আরেকটি অংশ উপজেলা পরিষদের ডাক বাংলো–সংলগ্ন বীর উত্তম নুরুল হক মিলনায়তনে পৃথক আলোচনা সভার আয়োজন করে।

বঙ্গবন্ধু চত্বরে ৭ মার্চের সংক্ষিপ্ত আলোচনা সভায় আবদুল কাদের মির্জা বলেন, ‘আজকে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, যেহেতু আমার নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন। আমি বলেছি, আমি শুধু ফুলটা দেব। আমরা ফুল দেওয়ার পরে আমাদের দলীয় অনুষ্ঠান শেষ।’ তিনি আরও বলেন, ‘এখানে একটা কথা বলে রাখতে হয়, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজকে দিশেহারা। কিছু ষড়যন্ত্রকারীর খপ্পরে পড়ে আজকে তাঁর উসকানিতে, মদদে এখানে তাঁরা (মিজানুর রহমানের নেতৃত্বাধীন দলের অপর অংশ) সমাবেশ করছে। অথচ আমাদের দল সমাবেশ বন্ধ করেছে।’

সত্যবচনে আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘আমার অপরাধ আমি কেন শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করি। এটাই হচ্ছে আমার অপরাধ। উনি (ওবায়দুল কাদের) বরদাশত করতে পারছেন না। বলেছেন, এত বড় সাহস তাঁকে কে দিয়েছে? আমি নেত্রীর সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করি। নির্বাচনও করেছি, সবকিছু করেছি। আমি এটা থেকে সরতে পারব না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

প্রায় ছয় মিনিটের বক্তৃতায় কাদের মির্জা সাংবাদিক বুরহানের হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে। পিবিআইয়ের ওপর এসপি (জেলা পুলিশ সুপার) নাকি চাপ প্রয়োগ করে এটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য।’ তিনি অভিযোগ করে বলেন, ‘চাপরাশিরহাটের সিসি ক্যামরাগুলো নেই। কোথায় গেছে? এটা তদন্ত করে বের করতে হবে, কে সিসি ক্যামেরা সরিয়েছে? এই সিসি ক্যামরাতে আছে তাঁর (বুরহান) বুকের সামনে দাঁড়িয়ে কীভাবে তাঁকে গুলি করা হয়েছে। এটা সিসি ক্যামেরায় আছে।’ আলোচনা সভায় কাদের মির্জা আবারও সাংবাদিক বুরহান হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

ad728
মন্তব্য করুন
ad600