ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

বিএনপির সব নেতার পদত্যাগ করা উচিত: কাদের

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
বিএনপির সব নেতার পদত্যাগ করা উচিত: কাদের
ছবির ক্যাপশন: বিএনপির সব নেতার পদত্যাগ করা উচিত: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন যে, বিএনপি নেতারা সরকারের পদত্যাগের কথা বললেও আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হওয়ায় তাদের সবার পদত্যাগ করা উচিত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ। দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির নীতিবাচক রাজনীতি প্রতি কারো কোনো আস্থা নেই। দলকে চাঙ্গা রাখতে, কর্মীদের চাঙ্গা রাখতে যখন যা খুশি তাই বলছেন তারা। তাদের রাজনীতি এখন সরকারকে বিরোধীতা করা। তারা নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, একটা দায়িত্বশীল বিরোধীদল দায়িত্ব পালনে ব্যর্থ, সে কারণে তাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেরে বাংলার রাজনীতি ছিল সংকটে- দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর। পৃথিবীব্যাপী যে করোনা মহামারি চলছে আজকের এই দিনে আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।
শেরে বাংলা ও বঙ্গবন্ধু সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

ad728
মন্তব্য করুন
ad600