ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

ভ্যাকসিন নিয়ে উদ্বেগের কারণ নেই: কাদের

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
ভ্যাকসিন নিয়ে উদ্বেগের কারণ নেই: কাদের
ছবির ক্যাপশন: ভ্যাকসিন নিয়ে উদ্বেগের কারণ নেই: কাদের

করোনাভাইরাসের টিকা পাওয়া নিয়ে উদ্বেগের কোন কারণ নেই বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ মে) সিলেট জোন বিআরটিসি ও বিআরটএর কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যখন পাশে আছে, তখন এ দুঃসময় একদিন কেটে যাবে ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন, “করোনাকে বুঝা বড়ই মুশকিল, কখন কি রূপ ধারণ করে বুঝা যায় না। তাই স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরার কোন বিকল্প নেই। আমাদেরকে আরও মনোযোগী হতে হবে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালনে।”

করোনাভাইরাসে ভারতের বিপর্যস্ত অবস্থা তুলে ধরে কাদের বলেন, “একটি বেড ও অক্সিজেনের জন্য হাহাকার; হাসপাতালে যাওয়ার আগেই মানুষ মারা যাচ্ছে; শ্মশান ও কবরস্থানের জায়গা পাওয়া যাচ্ছে না।

“আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে প্রতিবেশী ভারতের সংক্রমণ ও মৃত্যুর হারের বিপদজনক বার্তা থেকে।”

ad728
মন্তব্য করুন
ad600