ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

সরকারের প্রতিটি পদক্ষেপ জনগণের সুবিধার জন্য: কাদের

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
সরকারের প্রতিটি পদক্ষেপ জনগণের সুবিধার জন্য: কাদের
ছবির ক্যাপশন: সরকারের প্রতিটি পদক্ষেপ জনগণের সুবিধার জন্য: কাদের

দেশের জনগণের সুবিধার জন্য সরকার প্রতিটি পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনগণের সুবিধার কথা চিন্তা করে এ সরকার সিদ্ধান্ত নেয়। জনগণের সুবিধার জন্য প্রতিটি পদক্ষেপ নেয় সরকার।

তিনি বলেন, বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি লুকাতে দেশের জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে। বিএনপি ভোট না পেয়ে জনগণকে প্রতিপক্ষ বানিয়ে জানমালের ক্ষতি করে প্রতিশোধ নিচ্ছে।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপি সরকারের সিদ্ধান্তের ভালো-মন্দ যাচাই না করে তোতাপাখির মতো বিরুদ্ধাচরণ করতে হবে। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র জনগণের কাছে অনেক আগেই স্পষ্ট হয়ে গেছে। এ কারণে তারা রাজনীতিতে দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।

ad728
মন্তব্য করুন
ad600