ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে ইতালির ক্যামেরিনো বিশ্ববিদ্যালয় তুরাগে ছাত্রলীগ নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ শেষ দেখায় জাপানের কাছে হেরেছিল ব্রাজিল ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সরকার মৌলিক পরিবর্তনের সকল দাবিকে অগ্রাহ্য করছে : জামায়াত আমির সরকারি হাসপাতালে জন্ম নিলেই সোনার আংটি, ঘোষণা বিজয়ের গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডা, থাকছে আইনি অধিকারও ইরান এখন বিশ্বের বুকে এক শক্তিশালী রাষ্ট্র : পেজেশকিয়ান শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর মেসিকে ‘সর্বকালের সেরা’ বলেননি ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদো চালু হচ্ছে ২০ ঘণ্টার বিরতিহীন ফ্লাইট, কী আছে এই বিমানে হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ এই ব্রাজিল আর শেষ বিশ্বজয়ী ব্রাজিলে অনেক মিল, তবে কি আসছে হেক্সা গণভোটের রায় বাস্তবায়নে জনগণের দুয়ারে দুয়ারে যাবে খেলাফত মজলিস স্টিভ উইটকফকে সুইজারল্যান্ড পাঠালেন ট্রাম্প, আরাঘচিও যাচ্ছেন ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা
ad728

সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে ইতালির ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়

রিপোর্টার: The Daily Moon
সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে ইতালির ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়
ছবির ক্যাপশন: ইউনিভার্সিটি অব ক্যামেরিনো। ছবি : সংগৃহীত
ইউরোপে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন যাদের, তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ইতালির ইউনিভার্সিটি অব ক্যামেরিনো। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ অর্থায়িত পিএইচডি স্কলারশিপের আবেদন আহ্বান করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

ইতালির অন্যতম প্রাচীন ও স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যামেরিনো গবেষণা ও উদ্ভাবনী শিক্ষার জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক সহযোগিতা এবং আন্তঃবিষয়ক গবেষণার সুযোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি গবেষকদের বিশ্বমানের শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ অর্থায়িত পিএইচডি স্কলারশিপ, পুরো গবেষণা মেয়াদজুড়ে আর্থিক সহায়তা, অত্যাধুনিক গবেষণাগার ও আধুনিক একাডেমিক সুবিধা ব্যবহারের সুযোগ, অভিজ্ঞ গবেষকদের তত্ত্বাবধানে গবেষণা পরিচালনার সুযোগ, আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে অংশগ্রহণের সুযোগ ও ইতালির শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ।

তবে স্কলারশিপের অর্থায়ন ও অন্যান্য সুবিধা নির্বাচিত পিএইচডি প্রোগ্রাম অনুযায়ী ভিন্ন হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

অধ্যয়নের ক্ষেত্রগুলো

ইউনিভার্সিটি অব ক্যামেরিনোতে বিভিন্ন বিষয়ে পিএইচডি গবেষণার সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— বিজ্ঞান, প্রযুক্তি, লাইফ সায়েন্স, প্রকৌশল, মানবিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিবেশবিষয়ক অধ্যয়ন, আন্তঃবিষয়ক (ইন্টারডিসিপ্লিনারি) গবেষণা।

কেন বেছে নেবেন ইউনিভার্সিটি অব ক্যামেরিনো?

শুধু ডিগ্রি অর্জনের সুযোগই নয়, এই বিশ্ববিদ্যালয়ে গবেষকরা আন্তর্জাতিক গবেষণা সম্প্রদায়ের অংশ হওয়ার সুযোগ পান। পাশাপাশি রয়েছে বিশ্ব স্বীকৃত গবেষণা পরিবেশ, আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক গবেষণা অবকাঠামো, আন্তঃবিষয়ক গবেষণার সুযোগ, সহায়ক একাডেমিক পরিবেশ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কার্যকর নেটওয়ার্ক তৈরির সুযোগ।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় প্রোগ্রামভেদে কাগজপত্র জমা দিতে হবে। এগুলো হলো: অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষাগত সনদ, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), গবেষণা প্রস্তাব (প্রয়োজনে), সুপারিশপত্র, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি ও সংশ্লিষ্ট বিভাগ চাওয়া অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের নির্বাচিত পিএইচডি প্রোগ্রামের ভর্তি-সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। সাধারণভাবে আবেদনকারীদের পিএইচডিতে ভর্তির জন্য প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা থাকতে হবে। ইউনিভার্সিটি অব ক্যামেরিনোর ঘোষিত কোনো পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে হবে। প্রয়োজনীয় সব কাগজপত্র নির্ধারিত নিয়মে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই https://pica.cineca.it/login লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়
২৪ জুলাই, ২০২৬। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।
ad728
মন্তব্য করুন
ad300