ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডা, থাকছে আইনি অধিকারও

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডা, থাকছে আইনি অধিকারও
গাছের জীবন আছে। তাদের নিজস্ব আইনি অধিকারও রয়েছে। কানাডার একটি শহর আনুষ্ঠানিকভাবে গাছকে এমন স্বীকৃতিই দিল। শহরের মেয়র গাছকে 'আমাদের সবচেয়ে বড় বন্ধু' বলেও আখ্যা দিয়েছেন। 

মন্ট্রিল থেকে মাত্র ৪০ মাইল পশ্চিমে অবস্থিত তেরাস-ভদ্রেয়ঁ পৌরসভা ঘোষণা করেছে, গাছেরও ‘জীবনধারণ, স্বাভাবিক বৃদ্ধি, অখণ্ডতা ও বংশবৃদ্ধির অধিকার’ রয়েছে।

কানাডীয় সংবাদমাধ্যম সিবিসির হাতে আসা রেজল্যুশন অনুযায়ী, প্রায় ২ হাজার বাসিন্দার ওই শহরে গত ৯ জুন প্রস্তাবটি পাশ হয়। 

মেয়র মিশেল বুর্দো সংবাদমাধ্যমটিকে জানান, পৌরসভার কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

নতুন এই প্রস্তাব মেনে পৌরসভার সমস্ত বিদ্যমান নিয়মকানুন ও উপবিধি খতিয়ে দেখা হবে। গাছ সংরক্ষণ অথবা কাটা পড়লে নতুন গাছ লাগানোর বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপ। 

গত কয়েক বছরে তিনবার বন্যার কবলে পড়েছে এই শহর। মেয়র বুর্দোর মতে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গাছই ‘আমাদের সবচেয়ে বড় বন্ধু’।

তিনি বলেন, ‘গাছ প্রকৃত অর্থেই সবুজ অবকাঠামো। আরবান হিট আইল্যান্ড হ্রাস, বাতাসের মান বৃদ্ধি, মূল্যবান জলজ সম্পদ ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করে গাছ।’

মেয়র আরও জানান, কুইবেকের চলচ্চিত্র পরিচালক অঁদ্রে দেসরোশের-র তৈরি ‘দেস আর্ব্রেস এ দেস আর্তস’ ছবিটি স্থানীয়দের এই বিষয়ে অনুপ্রাণিত করেছিল। ছবিটি দেখে নাগরিকরা উপলব্ধি করেন, গাছ একটি জীবন্ত সত্তা। তারা নিশ্বাস নেয় এবং শিকড়ের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগও স্থাপন করতে পারে। 

বুর্দো বলেন, গাছ মানুষের মতোই। সে নিশ্বাস নেয়, জীবনধারণ করে, পানি গ্রহণ করে। নানা রকম বিপদের হাত থেকে সে আমাদের রক্ষা করে।

ইন্টারন্যাশনাল অভজারভেটোরি অভ নেচার রাইটস জানিয়েছে, পরিবেশবাদী সংগঠনগুলো পরিচালিত আন্তর্জাতিক উদ্যোগ ইউনিভার্সাল ডিক্ল্যারেশন অভ দ্য রাইটস অভ দ্য ট্রি-তে প্রথম পৌরসভা হিসাবে সই করেছে কানাডার এই শহর। 

এই আন্তর্জাতিক উদ্যোগের তিনটি মূলনীতি রয়েছে। প্রথমত, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব গাছের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, গাছের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ব ও সংহতি বজায় রাখতে হবে। তৃতীয়ত, গাছ একটি জীবন্ত সত্তা এবং সার্বিকভাবে মানবজাতির জন্য মঙ্গলজনক।

ইন্টারন্যাশনাল অভজারভেটোরি অভ নেচার রাইটসের প্রেসিডেন্ট ইয়েনি ভেগা কার্দেনাস সিবিসিকে বলেন, গাছের মর্যাদা এবং বোধ রয়েছে। বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, আবেগ নয়, কিন্তু বোধ রয়েছে।

ইয়েনি আরও বলেন, বিশ্বজুড়ে নদী এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদকে অধিকার দেওয়ার যে দাবি উঠেছে, গাছের অধিকার-সংক্রান্ত এই ঘোষণাপত্র তারই একটি অংশ। উদাহরণস্বরূপ, ২০২১ সালে কানাডার কুইবেকের ম্যাগপাই নদীকে আইনিভাবে ব্যক্তিসত্তার মর্যাদা দিয়েছিল একটি আঞ্চলিক সরকার এবং ইনু কাউন্সিল অভ একুয়ানিটশিট।
ad728
মন্তব্য করুন
ad600