ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

ক্লাব থেকে বের হয়ে কাপড় ভেজা ও ফাটা দেখতে পান পরী

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
ক্লাব থেকে বের হয়ে কাপড় ভেজা ও ফাটা দেখতে পান পরী
ছবির ক্যাপশন: ক্লাব থেকে বের হয়ে কাপড় ভেজা ও ফাটা দেখতে পান পরী

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। রোববার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় সাংবাদিকদের কাছে ‘নির্যাতনকারীদের’ নাম-পরিচয় প্রকাশ করেন পরীমণি।

পরী জানান, গত বুধবার (৯ জুন) রাত ১২টায় নতুন একটি প্রজেক্টের মিটিংয়ের কথা বলে তাকে বিরুলিয়ায় অবস্থিত বোট ক্লাবে নিয়ে যান অমি। তিনি সেখানে গিয়ে দেখেন নাসির ইউ মাহমুদসহ চার-পাঁচজন টেবিলে বসে আছেন। তাদের সঙ্গে পরীমণিকে পরিচয় করিয়ে দেন অমি। পরীকে নাসির ইউ মাহমুদ মদপানের প্রস্তাব দিলে পরী সেটি নাকচ করেন। এরপর তাকে কফি খেতে দেওয়া হয়। কফির কাপে তিনি চুমুক দিলেও স্বাদ খানিকটা অস্বাভাবিক মনে হয়। তাই তিনি আর কফি পান করেননি।

পরী আরো জানান, টেবিলে থাকা ঠাণ্ডা পানীয়তেও তিনি মুখ দেননি। বিপরীতে বারবার এগুলো পান করার জন্য জোর করছিলেন নাসির ইউ মাহমুদ। সেটি না শোনায় পরীর ওপর ক্ষিপ্ত হন তিনি। এরপর টেবিল থেকে উঠে ওয়াশরুমে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। বাসায় যেতে চাইলেও দেওয়া হয়নি।

পরীমণি বলেন, ‘নাসির ইউ মাহমুদ আমাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেন। মুখের ভেতর জোর করে মদের বোতল ঢুকিয়ে দেন। এতে দাঁতে আঘাত লাগে এবং কিছু মদ গলায় যায়। গলা ও বুক জ্বলতে থাকে। আমি তখনই খানিকটা অসুস্থ হয়ে পড়ি। আমার সঙ্গে থাকা জেমি তখন চিৎকার ও কান্না শুরু করলে আমাদের ধর্ষণের হুমকি এবং অকথ্য ভাষায় গালাগালি করেন নাসির ইউ মাহমুদ।’

পরী জানান, সেখানে অনেকক্ষণ ধরে অচেতন অবস্থায় ছিলেন। এ সময় তার সঙ্গে কী ঘটেছিল তাও তিনি জানেন না। কীভাবে তিনি সেখান থেকে এসেছেন তাও তার জানা নেই। একপর্যায়ে নিজেকে তার গাড়িতে দেখতে পান বলেও জানান। পরী বলেন, ‘এ সময় আমার কাপড় ভেজা ও ফাটা ছিল।’

নাছির ইউ মাহমুদের ফেসবুক ঘেঁটে দেখা যায়, তিনি কুঞ্জ ডেভেলপারসের চেয়ারম্যান (বর্তমান), উত্তরা ক্লাবের সাবেক সভাপতি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাবেক জেলা চেয়ারম্যান, ঢাকা প্রথম বিভাগে খেলা একজন সাবেক ফুটবলার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়া তিনি একজন প্রভাবশালী শিল্পপতি।

ad728
মন্তব্য করুন
ad600