ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

গানে ভালো সাড়া পাচ্ছি, অ্যালবাম তৈরি করব: হিরো আলম

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
গানে ভালো সাড়া পাচ্ছি, অ্যালবাম তৈরি করব: হিরো আলম
ছবির ক্যাপশন: গানে ভালো সাড়া পাচ্ছি, অ্যালবাম তৈরি করব: হিরো আলম

সামাজিক যোগাযোগমাধ্যরেম সব সময় নানা বিষয় নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। এতদিন অভিনয় নিয়ে আলোচনায় আসলেও এবার গান গেয়ে খবরের শিরোনাম হলেন। সম্প্রতি ‘বাবু খাইছো’ শিরোনামে গান গান আলোচিত এই অভিনেদা। আর এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

সমালোচনা হলেও নিজের গান নিয়ে বেশ আশাবাদী হিরো আলম। আর সেজন্য অ্যালবাম প্রকাশ করার কথাও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন গান নিয়ে আমি প্রচুর সাড়া পেয়েছি। মানুষজন আমাকে ফোন করেও বলেছে। আমি চেষ্টা করেছি শিল্পী হওয়ার, আমার মনে হয় আমি হতে পারবো। অন্তত মানুষজন আমাকে তাই বলছে। সামনে আমার আরো গান আসবে। আর এই গানের মিউজিক ভিডিও করবো। সামনে আমার যেসব গান আসবে সেসবের মিউজিক ভিডিওতে আমিই থাকবো। আর একটা অ্যালবাম করার প্রস্তুতি নিচ্ছি।

সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, গান নিয়েও সমালোচনা হচ্ছে তারপরেও বলছেন আপনি আরো গান করবেন? হ্যাঁ অবশ্যই করবো। আমি আগেও বলেছি একটা শ্রেণী আমার ভালো চায় না। এরা আমার সমালোচনা করছে। এসব নিয়ে আমি মাথা ঘামাই না। আমি আমার মতো চলবে। সামনে যে অ্যালবাম আসছে সেটা আমি আরো যত্ন নিয়ে করবো। আমার ভক্তরা যা চায় আমি তাই করবো। ভক্তরা আমার পাশে আছে।

আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপরে নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টকশো কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।

ad728
মন্তব্য করুন
ad600