ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

বিয়ের উপকারিতা জানালেন টয়া

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
বিয়ের উপকারিতা জানালেন টয়া
ছবির ক্যাপশন: বিয়ের উপকারিতা জানালেন টয়া

মুমতাহিনা টয়া পরিচিত মুখ অভিনয় দিয়ে, নাচ দিয়ে এবং তার নিজস্ব ইউটিউব চ্যানেল দিয়েও। ওদিকে শাওন পরিচিত বর্তমানের নির্ভরযোগ্য অভিনয় শিল্পী হিসেবে- দুজনে গতিপথ একত্রে এসে মিলবে কে জানতো। তাই হয়েছে, সমান্তরাল বয়ে চলে মিশেছেন একত্রে। গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন শাওন-টয়া। বিয়ের এক বছরে কী উপলব্ধি হলো?

সেটাই জানালেন মুমতাহিনা চৌধুরী টয়া। বিয়ে ছাড়া জীবন যে অপূর্ণ সে কথা অকপটে স্বীকার করলেন প্রণয় স্রোতে ভাসতে থাকা টয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাওনের সঙ্গে বেশকিছু মধুর ও অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেখানে পয়েন্ট আকারে বিয়ের উপকারিতে বোঝালেন টয়া।

টয়া বলেন, আমার বিয়ের প্রথম বছরে আমি অন্তত তিনটা জিনিস শিখেছি। এ নম্বর হলো- বিয়ে ছাড়া কোনোভাবেই জীবন পূর্ণ নয়। দুই নম্বর হলো- প্রেমের সম্পর্কের সময়টা এবং বিয়ের পরের সম্পর্কটা একেবারে আলাদা। তিন নম্বর হলো-জীবনটা অগোছালো, কঠিনতর বা জটিল, মাঝেমাঝে এই জীবনটাই ভীতিকর। যখন তোমার সঙ্গে সঠিক মানুষটা থাকবে- এইসব ঝামেলা আর থাকবে না। জীবন হয়ে উঠবে মাধুর্যময়, দুর্দান্ত।

কাজের সূত্রে টয়া এবং শাওন অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হন। এবং ধীরে ধীরে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে ভাবা শুরু করেন। ২০১৯ সালের শেষের দিকে পরিবারের সদস্যদের অনুমতিও নিয়ে নেন তারা। বাকী ছিল শুধু ঘোষণা দেওয়ার।

জানুয়ারি মাসে শাওনের জন্মদিন উপলক্ষে একটি ‘চমকের’ আয়োজন করেন টয়া। কিন্তু সেই চমকেই নতুন চমক যোগ করে শাওন টয়াকে বিয়ের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেন সকলের সামনে।

এরপরের ঘটনা তো আর কারো অজানা নয়।

ad728
মন্তব্য করুন
ad600