ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

বুবলীকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, অভিযোগ লিখলেন ফেসবুকে

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
বুবলীকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, অভিযোগ লিখলেন ফেসবুকে
ছবির ক্যাপশন: বুবলীকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, অভিযোগ লিখলেন ফেসবুকে

সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা শবনম বুবলী অভিযোগ করেছেন, তাকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টা ২৩ মিনিট নিজের ফেসবুক প্রোফাইলে এই অভিযোগ করেছেন শবনম বুবলী। বিষয়টি জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘ঘটনা সত্য। বিষয়টা নিয়ে আমি ভয়ের মধ্যে আছি। বুঝতে পারছি না, কী করব।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শবনম বুবলী লিখেছেন, ‘সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি, আমরা যা দেখি বা যা শুনি, তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্যরকম সংবাদও হতে পারত। হয়তো আল্লাহর রহমত, মা-বাবা ভাইবোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।’

তিনি আরও লিখেছেন, ‘গত চার-পাঁচদিন আমি ‘চোখ’ নামে একটি সিনেমার শুটিং করছিলাম, যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনো হর্ন না বাজিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেট কার, যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নাম্বার প্লেট ছিল না। আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারত।

আর আমি নিজেও ড্রাইভিং জানি, তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত, তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ-স্বাভাবিক মানুষের মতো আমারও আছে। প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম, হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এত জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি; কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে।’

তিনি লিখেছেন, ‘অনেক দিন ধরেই আমি নানানভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যারাই এসব ন্যক্কারজনক অপরাধের সাথে জড়িত থাকবেন, তাঁরাও নিশ্চয়ই বারবার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন, যিনি সবই দেখেন। শিগগিরই আমি ব্যবস্থা নেব এ ব্যাপারে। দোয়া করবেন আমার জন্য।’

শবনম বুবলী বর্তমানে ‘চোখ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খানের বিপরীতে ‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমাতে।

ad728
মন্তব্য করুন
ad600