ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

ভ্যাকসিন চ্যাম্পিয়ন মেহজাবিন: ইউনিসেফ

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
ভ্যাকসিন চ্যাম্পিয়ন মেহজাবিন: ইউনিসেফ
ছবির ক্যাপশন: ভ্যাকসিন চ্যাম্পিয়ন মেহজাবিন: ইউনিসেফ

অভিনেত্রী মেহজাবিনকে ভ্যাকসিন চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সংস্থা জাতিসংঘ। ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দেওয়ার জন্য মূলত সংস্থাটি তারকাদের নিয়ে এমন প্রচারণা চালাচ্ছে।

সংস্থাটি নিজেদের ফেসবুক পেজে লিখেছে, বাংলাদেশের একজন শীর্ষ মডেল এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী মেহজাবিন বিশ্বাস করেন, আমাদের একের স্বাস্থ্য অপরের স্বাস্থ্যের উপর পুরোপুরি নির্ভরশীল। তাই ইউনিসেফের সাথে, সঠিক সময়ে টিকা নিয়ে কেবল নিজেরই নয়, আশেপাশের সকল মানুষকেও সুরক্ষিত রাখার অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।

এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে। ২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক 'অপেক্ষার ফটোগ্রাফি' ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।

ঈদুল আযহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি। ২০২০ সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। ‘থার্ড আই’ তার লেখা প্রথম নাটকের গল্প।

ad728
মন্তব্য করুন
ad600